চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যথায় কাতর তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ২৩, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তান সিরিজের জন্য টি-টুয়েন্টি দল ঘোষণার আগেই তাসকিন আহমেদ জানতেন তার জায়গা হচ্ছে না। মেরুদণ্ডে চোট থাকায় বাদ পড়েও মন খারাপ হয়নি। মেরুদণ্ডে ব্যথা বাড়ায় কাতর এ পেসার জানালেন, বিছানা থেকে উঠে বসতেই কষ্ট হচ্ছে তার।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তাসকিন লেখেন- ‘এমন ব্যাক পেইন যে বেড থেকেও নামতে পারতেছি না।’ বুধবার তাসকিনের সঙ্গে কথা বলে জানা গেল- তার মেরুদণ্ডের লোয়ার ডিক্সে জেল শুকিয়ে গেছে। অস্ত্রোপচার না লাগলেও শিগগিরই ইনজেকশন পুশ করতে হবে।

তাসকিনের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ‘তাসকিনের মেরুদণ্ডের লোয়ার ডিক্সে আমরা এমআরআই করিয়েছি। যা দেখলাম তাতে সার্জারির প্রয়োজন মনে হচ্ছে না। আবার ফিজিও থেরাপিতেও ভালো হচ্ছে না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি কাল একটা ইনজেকশন পুশ করবো। আশা করি তাতে হয়ত অবস্থার উন্নতি হতে পারে।’

শ্রীলঙ্কায় নিধাস ট্রফি খেলার সময় মেরুদণ্ডের নিচের অংশে চোট পান তাসকিন। দেশে ফিরে প্রিমিয়ার লিগ শেষ করে চিকিৎসার আওতায় আসেন। চলে পুনর্বাসন প্রক্রিয়া। গেল সপ্তাহ থেকে বোলিংও শুরু করেছিলেন। ফর্ম ও ইনজুরির কথা ভেবে তাকে আফগান সিরিজের দলে রাখেননি নির্বাচকরা।

সামনের ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন তাসকিন। এখন সেটিও কিছুটা শঙ্কায়। ইনজেকশন দেয়ার পর সুস্থ হতে এক সপ্তাহ, এক মাস, এমনকি তারচেয়ে বেশি সময়ও লাগতে পারে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগেই ইজুরিতে পড়েছিলেন তাসিকন। এ তরুণ ক্যারিয়ারের শুরু থেকেই লড়ছেন নানা রকমের ইনজুরি সঙ্গে। শুরুতে হাঁটুর ইনজুরি তাকে ভীষণ ভুগিয়েছে। পরে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৪ সালে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ স্মরণীয় করেন দারুণ বোলিং করে। গত বছর টেস্ট খেলার স্বপ্নও পূরণ হয়। তিন সংস্করণেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তাসকিনের সামনে বারবার বাধা হয়ে আসছে ইনজুরি।

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT