চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তির মৃত্যু হলেই কি মামলা শেষ?

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৭:৫৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৮
মতামত
A A

ব্যক্তির মৃত্যুর পরও মামলা পরিচালনা নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। যদিও বাংলাদেশের আইনে কোন ব্যক্তির মৃত্যুর পর মামলাসহ সবকিছুরই মৃত্যু ঘটে। অর্থাৎ মামলার কার্যক্রম পরিচালনার কোন সুযোগ থাকে না।

এরকম অবস্থায় হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ডক্টর কে এম হাফিজুল আলমের বেঞ্চে ওই আবেদন নিয়ে যান আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক।

তিনি বলেন, নীফামারির জলঢাকার খাদ্য পরিদর্শক হামিদুল হক তকদারের বিরুদ্ধে ২০১৩ সালে মাত্র ১০৫০ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করে দুদক। ওই বছরের ৯ জুলাই বিচারিক আদালত আসামিকে দুই বছরের কারাদণ্ডাদেশ ও ৩ হাজার টাকা জরিমানা করেন। কারাগারের যাওয়ার ৯ দিনের মাথায় ২০ জুলাই মৃত্যুবরণ করেন আসামি হামিদুল হক।

বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী মামলার কার্যক্রম এখানেই শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। কয়েক বছর পরে আসামির স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ওই মামলা বাতিল চেয়ে চলতি বছরের ৬ আগস্ট আবেদন করেন। আইনজীবী বলেন এর উদ্দেশ্য হলে মামলা বাতিল করে আসামির চাকরির সুযোগ সুবিধা যেন পরিবারের সদস্যরা পায় তা নিশ্চিত করা।

তবে আমাদের দেশে পরিবারের সদস্যদের বা অন্য কারও দ্বারা মৃত ব্যক্তির মামলা পরিচালনার আইন বা দৃষ্টান্ত না থাকায় বাইরের দুটি দৃষ্টান্ত আদালতে তুলে ধরেছেন। এর মধ্যে ভারতের আইন কমিশন মত দিয়েছিল এই রকম পরিস্থিতে পরিবারের সদস্যরা সুযোগ সুবিধা পাবেন, এর পরিপ্রেক্ষিতে ভারতের আদালত একটি পরিবারের আপিল গ্রহণ করে। ব্রিটিশ ১৯৬৮ সালের ফৌজদারি আইনের ৪৪/এ তে বলা হয়েছে স্ত্রী সহ অন্যান্যরা সুবিধা পাবে।

হাইকোর্ট বেঞ্চ শুনে রুল জারি করেন, জানতে চাওয়া হয় হামিদুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা কেন বাতিল করা হবে না। একই সাথে ব্যক্তির মৃত্যুর পরে মামলা পরিচালনার বিষয়ে এমিকাস কিউরিয়া নিয়োগ দেন।

Reneta

আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, কোন কোন আইনজীবীকে এমিকাস কিউরিটাস নিয়োগ দেওয়া হয়েছে তা আদেশে উল্লেখ করে দিবেন আদালত। আগামী বছর জানুয়ারিতে রুলের শুনানি হবে। এই মামলায় যদি আসামির পক্ষে যায় তাহলে এই ধরনের মামলায় বহু পরিবার উপকৃত হবার পথ উন্মুক্ত হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামলাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT