চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত তথ্য শেয়ার কমে যাওয়ায় আতঙ্কে ফেসবুক

তানজীমা এলহাম বৃষ্টি তানজীমা এলহাম বৃষ্টি
১১:৩৯ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীরা এখানে নিজের মনের কথাসহ অনেক গোপন কথাও কখনো কখনো শেয়ার করে ফেলেন। নিজের কথা জানানোর মূলকথা থেকেই তৈরি ফেসবুক।

কিন্তু আজকাল নিজেদের সম্পর্কে মানুষ তথ্য শেয়ার কমিয়ে দিচ্ছে। আর এই প্রবণতাটি দিন দিন বাড়ছে বলে শুধু আশঙ্কা নয়, আতঙ্ক প্রকাশ করেছে ফেসবুক নিজে। কেননা এতে ব্যবহারকারী হারানোর আশঙ্কাও বেড়ে যাচ্ছে সাইটটির জন্য।

তথ্যপ্রযুক্তি বিষয়ক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা ‘দ্য ইনফরমেশন’ সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, লোকজন এখনো যার যার টাইমলাইনে এবং ফেসবুকের বিভিন্ন স্থানে প্রচুর আপডেট পোস্ট করে। কিন্তু সেগুলোর বেশিরভাগই বহির্বিশ্ব সম্পর্কে দেয়া তথ্য অথবা অন্য কোনো ওয়েবসাইটের লিংক।

এর সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, ফেসবুকে মানুষের সংযোগের পরিমাণ দিন দিন বাড়ছে। বর্তমানে যার অনেকগুলোই হয়ে গেছে বহুদিনের পুরোনো। আর ব্যবহারকারীরা তাদের জীবনে বহুদিন আগে থেকে থাকা মানুষগুলোর সঙ্গে জীবনের সব তথ্য শেয়ার করতে চান না।

ফেসবুকের দুশ্চিন্তার কারণ হলো, এভাবে ব্যবহারকারীরা দিন দিন ফেসবুকে ব্যক্তিগত তথ্য শেয়ারের পরিমাণ কমিয়ে দিচ্ছে এবং এর পরিবর্তে স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামের মতো তুলনামূলক ছোট আর নতুন সাইটের দিকে আকৃষ্ট হচ্ছে। এই প্রবণতাকে ফেসবুক বলছে ‘কনটেক্সট কোল্যাপ্স’ বা বিষয়বস্তুর ধস।

এজন্য ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ব্যবহারকারীদের মাঝে ব্যক্তিগত তথ্য শেয়ারে আগ্রহ বাড়াতে নিত্যনতুন উপায় খুঁজে বের করার জন্য কর্মীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন।

এর ফল হিসেবেই সাইটটিতে যোগ হয়েছে স্মৃতি রোমন্থনের জন্য ‘অন দিস ডে’, আবেগ প্রকাশক রিঅ্যাকশন ফিচার ও পণ্য কেনাবেচায় মার্কেপ্লেস-এর মতো আরও নতুন নতুন কিছু ফিচার। এতে কিছু কিছু সাফল্যের মুখও যোগাযোগ মাধ্যমটি দেখতে শুরু করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে জঙ্গিদের দু’টি বাড়িতে র‍্যাব-পুলিশের অভিযান, নিহত ২

পরবর্তী

নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ট্রাম্প

পরবর্তী

নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ট্রাম্প

টাঙ্গাইলে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে দুজন নিহত

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT