চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছে সেই থাই কিশোর ফুটবলাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
থাই কিশোর

বৌদ্ধ ধর্মের আচার অনুযায়ী গুহায় আটকে থাকা থাই কিশোরদের অনেকেই তাদের মাথার চুল ফেলে দিয়েছে। ধর্ম অনুযায়ী ব্রতী হিসেবে আখ্যায়িত হতে যাচ্ছে তারা।  কিশোরদের কোচও এসব আচার অনুযায়ী সন্ন্যাসীদের আদেশ গ্রহণ করছেন। তবে একটি কিশোর এসবে অংশ নিচ্ছে না কারণ সে খ্রিষ্ট ধর্মাবলম্বী।

আচার অনুযায়ী পুরো দলটি নয়দিন আশ্রমে অবস্থান করবে। এটি থাইল্যান্ডের সেই সব ছেলেদের জন্য একটি আচার যারা কোনো বৈরি পরিস্থিতি পার হয়ে এসেছে। নাটকীয়ভাবে উদ্ধারের পূর্বে দুই সপ্তাহ তারা গুহায় আটকে ছিলো। গত সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পায় কিশোররা। জানানো হয় তাদের শারিরীক অবস্থাও ভালো আছে।  পুরো দলটির আত্মা পরিশুদ্ধ করার উদ্দেশ্যেই এসব আচার পালন করা হচ্ছে।

দলেরই এক কিশোর নাইটের দাদা সিওয়াদ সমপিয়াংজাই বলেন, তাদের আশ্রমে সময় কাটানো উচিত। এটা তাদের নিরাপত্তার জন্যই। বিষয়টা এমন যে তারা মারা গেছিলো, এখন আবার বেঁচে উঠেছে।

আচার পালন তারা শুরু করেছে মাথার চুল ফেলে। বুধবার একটা পোশাক পরার আয়োজনে অংশ নেবে তারা।  আগামী ৪ আগস্ট পর্যন্ত ভিন্ন ভিন্ন মঠে অবস্থান করবে কিশোরর। সেখানে তারা যোগব্যয়াম করবে, প্রার্থনা করবে এবং মন্দির পরিষ্কার করবে।

নয়দিনকে থাইল্যান্ডে ভাগ্যসংখ্যা হিসেবে ধরা হয়। তবে এসব আচার অনুষ্ঠানে এক কিশোর আদুল স্যাম-অন অংশ নিচ্ছে না কারণ সে খ্রিস্টান।

আর কিশোরদের কোচ এক্কাপল পুরোটা সময় সেখানে থাকবে না কারণ সে নবীন ব্রতী নয়, একজন পুরোপুরি সন্ন্যাসী।
এর আগে নবীন ব্রতী হিসেবে আশ্রমে থেকেছে কোচ এক্কাপল। যদিও কিশোরদের গুহার ভেতরে নিয়ে যাওয়ার জন্য কিছুটা সমালোচনার শিকার হচ্ছে সে তারপরও গুহায় শান্ত থাকা ও কম বাতাসে জীবন বাঁচানোর পদ্ধতি শেখানোর জন্য সবাই তাকে বাহবাও দিচ্ছে।

গত ২৩ জুন থেকে এ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে ১২ কিশোর ফুটবলার আর তাদের ২৫ বছর বয়সী কোচ।

টানা ৯ দিনের চেষ্টায় তাদের কাছে পৌঁছানোর আরও ৬ দিন পর রোববার দলটিকে বের করে আনতে চূড়ান্ত অভিযান শুরু করে তাদের উদ্ধার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শুরু এশিয়া কাপ

পরবর্তী

প্রাকৃতিক দুর্যোগে দেশে দেশে মৃত্যুর মিছিল

পরবর্তী
গ্রিসে দাবানল

প্রাকৃতিক দুর্যোগে দেশে দেশে মৃত্যুর মিছিল

মেসি-রোনালদো আছেন, ফিফা বর্ষসেরার দশে নেই নেইমার

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT