চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্ট অপরাজেয়-অপ্রতিরোধ্য নন, তৃতীয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বিজয়ী গ্যাটলিন হাঁটু গেড়ে বিদায়ী সম্মাননা জানাচ্ছেন বোল্টকে

বিজয়ী গ্যাটলিন হাঁটু গেড়ে বিদায়ী সম্মাননা জানাচ্ছেন বোল্টকে

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জাস্টিন গ্যাটলিনের কাছে রাজ্য হারিয়ে তৃতীয় হয়ে দৌড় শেষ করেছেন উসাইন বোল্ট।

লন্ডন স্টেডিয়ামে ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন এই আসরের পরই চিরতরে ট্র্যাক ছাড়ার ঘোষণা দিয়ে রাখা জ্যামাইকান গতি কিংবদন্তি।

শনিবার রাতে প্রথমে ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছেন দ্বিতীয় হয়ে। তখন মনে হচ্ছিল কয়েকঘণ্টা পরের ফাইনালের জন্য বুঝি সেরাটা তুলে রেখেছেন বোল্ট। ফাইনালে তাই বিদ্যুৎচমকের আশায় ছিলেন সবাই। তাতে চমকটা থাকল, থাকল না কেবল চিরচেনা গতির পসরা। বোল্ট পড়ে থাকলেন তিনে।

এদিন যুক্তরাষ্ট্রের গ্যাটলিন সবার আগে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ৯.৯২ সেকেন্ড। ডোপ নেওয়ার দায়ে দুই দফা নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সেই গ্যাটলিন। আর যুক্তরাষ্ট্রেরই ২১ বর্ষী ক্রিস্টিয়ান কোলম্যান রূপা জেতার পথে ৯.৯৪ সেকেন্ডে দৌড় শেষ করেছেন।

অথচ মঞ্চটা প্রস্তুতই ছিল। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১৬তম আসরের মধ্যমণি ছিলেন বোল্ট। যিনি জেতার নিশ্চয়তা দিয়ে জানিয়ে রেখেছিলেন তাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম কি হবে- ‘অপরাজেয়, অপ্রতিরোধ্য বোল্ট’। ১০০ মিটারে শেষবারের দৌড়ের পর তিনিই শিরোনামে থাকলেন, তবে ঠিক করে দেয়া শিরোনামটা লেখার মত পরিস্থিতি এনে দিতে পারলেন না সর্বকালের সেরা এই গতিমায়েস্ত্র।

পেশাদার ক্যারিয়ারে গত নয় বছরে প্রথমবার কোনও দৌড়ে তৃতীয় হয়ে শেষ করলেন বোল্ট। এরপরও গ্যালারি থেকে তার নামে গর্জন ঢেউ উঠল। অলিম্পিকের ৮ সোনা কিংবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১১ সোনার হিসেব তখন তুচ্ছ!

Reneta

বিজয়ী গ্যাটলিনও হাঁটু গেড়ে বিদায়ী সম্মাননা জানালেন বোল্টকে। আর আক্ষেপ না ঝরিয়ে বোল্ট বলে গেলেন, ‘আমি দুঃখিত! জয় দিয়ে শেষ করতে পারলাম না। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমাকে প্রেরণা জুগিয়েছেন। অসাধারণ এক অভিজ্ঞতা ছিল এই পথ চলা।’

এই প্রতিযোগিতায় ২০১১ সালে ১০০ মিটারেই ডিসকোয়ালিফাই হয়েছিলেন বোল্ট। সেবার চোখে পানি ঝরেছিল। পরে ওটাকেই করেছিলেন শক্তি। ২০০৯ থেকে টানা তিন আসরের প্রতিটিতে ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার রিলেতে সেরা হয়েছেন। আগামী ১২ অগাস্ট ৪০০ মিটার রিলেতে দৌড়ে ক্যারিয়ারে যতি টানবেন বোল্ট।

অন্যদিকে ৩৫ বছরেও সেরা হওয়া গ্যাটলিন লিখলেন ফিরে আসার দারুণ এক গল্প। ২০০৫ সালে হেলসিঙ্কির আসরের পর বিশ্ব অ্যাথলেটিকসে ১০০ মিটারে সেরা হলেন আবারো। এই প্রতিযোগিতায় গ্যাটলিনের এটি তৃতীয় সোনার পদক। ২০০৫ আসরে ১০০ এবং ২০০ মিটারে সোনা অর্জন ছিল তার। ২০০৪ অ্যাথেন্স অলিম্পিকেও ১০০ মিটারের সেরা তিনি। এমন সব সাফল্যের পরও অনেকবার দুয়ো শুনতে হয়েছে গ্যাটলিনকে। শনিবার রাতে বোল্টকে হারানোর পরও যেমন শুনলেন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোল্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৬, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের ফুটবলাররা

জুন ৬, ২০২৬

ভারতের প্রথম মঙ্গল অভিযানের সেই শাড়ি এখন যুক্তরাষ্ট্রের জাদুঘরে

জুন ৬, ২০২৬

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT