চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং অ্যাকশন শোধরাতে বিসিবির শুদ্ধি মিশন

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:৪৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

বুধবার জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বিসিবির অবৈধ বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। চিহ্নিত বোলারদের নিয়েই চলবে তাদের শুদ্ধি মিশন।

সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সবমিলিয়ে ১১ বোলার। ওই ১১ জনের মধ্যে দুজনকে নিয়ে কাজ শুরু করেছে বিসিবির বোলিং রিভিউ কমিটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন আহমেদ ও আরাফাত সানী অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়ার পর এবারের ঘরোয়া আসরে বোলারদের অ্যাকশন নিয়ে বেশ সতর্ক অবস্থান নেয় বিসিবি।

Banglabid

গাজী গ্রুপ ক্রিকেটার্সের অমিত কুমার নয়ন ও মোহামেডানের নাঈম ইসলাম জুনিয়রকে নিয়ে কাজ শুরু করবে রিভিউ কমিটি।

রিভিউ কমিটির পর্যবেক্ষক নাসির আহমেদ নাসু বলেন, সন্দেহজনক বোলারদের বোলিং অ্যাকশন দেখতে ছয় দিক থেকে ছয়টি ক্যামেরা আমরা ব্যবহার করেছি। তাদের বোলিং যাচাই বাছাই করা হচ্ছে। এর পর আমরা পর্যবেক্ষণ করব।

রিভিউ কমিটির আরেক পর্যবেক্ষক ওমর খালেদ রুমি বলেন, ওদের নিদিষ্ট কোনো বলে সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, এখনি বলা যাচ্ছে না কার কি সমস্যা। সেগুলো জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Reneta

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী একজন বোলারকে বোলিং অ্যাকশনের শুদ্ধতা পাওয়ার জন্য বিভিন্ন রকম বোলিং করতে হয়। বিসিবি’র বোলিং রিভিউ কমিটিও সেই নিয়ম অনুসরণ করবে বলে জানান কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, এখানে অ্যাকশন সংশোধনে ব্যর্থ হবেন যারা, তাদের ওপর কঠোর হবে বিসিবি। মূলত প্রথমে রিপোর্টেড হওয়ার পর আমরা যাদের নিয়ে কাজ করবো, তাদের অ্যাকশন যদি শুধরে যায় তাহলে তাদের খেলার সুযোগ দেওয়া হবে। ১২০ দিন তারা খেলার সুযোগ পাবে।

“এর মধ্যে যদি আবারও রিপোর্টেড হয়, পর্যালোচনার জন্য আমাদের কাছে আসতে হবে। তখন আমরা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিব। আমরা চাই না, একজন অবৈধ বোলার দীর্ঘদিন ধরে খেলা চালিয়ে যাক। সেই সুযোগ আমরা ক্রিকেটারদের দেব না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন: রাষ্ট্রপতি

পরবর্তী

বোলিং অ্যাকশন শোধরাতে বিসিবির শুদ্ধি মিশন

পরবর্তী

গ্যাসের দাম বাড়াতে আগস্টে গণশুনানি

গ্যাসের দাম বাড়াতে আগস্টে গণশুনানি

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT