চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিংয়ে পার্শ্বনায়কই থাকতে চান মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল এলে মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে যান মূল বোলারদের একজন। চোট কাটিয়ে দুই ম্যাচ পর বঙ্গবন্ধু বিপিএলে নেমেই করলেন দুর্দান্ত বোলিং। শনিবার ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক অফস্পিনে তুলে নেন একটি উইকেট।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলারের ভূমিকায় টি-টুয়েন্টি আসর এলে চমকই দেখান মাহমুদউল্লাহ। কিন্তু জাতীয় দলে বদলে যায় তার ভূমিকা। মিডলঅর্ডারে ব্যাটিং আর প্রয়োজনে টুকটাক বোলিং- এভাবেই চলছে অলরাউন্ডার মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার।

কাঁধে চোট থাকায় বিশ্বকাপে বোলিং করতে পারেননি। পরে টি-টুয়েন্টি দলে বোলিংয়ে নির্ভরতা বাড়ে মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন ধ্রুব’র উপর। মাহমুদউল্লাহ নিজেকে আড়ালে রেখে তরুণদের উপরই ভরসা রাখছেন।

‘আমি সবসময় নিজেকে ব্যাটিং অলরাউন্ডার ভাবি। ব্যাটিং প্রাধান্য পাবে আগে। বোলিংটা আমার বাড়তি শক্তি। এখন জাতীয় দলে অনেক বোলার আছে। আফিফ আছে, মোসাদ্দেক আছে। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তারা খুবই কুশলী বোলার।’

মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও আফিফের জাতীয় দলে ভূমিকা একই- ব্যাটিং অলরাউন্ডার। তবে বল ও ব্যাট হাতে অভিজ্ঞতা আর সফলতায় অনেক এগিয়ে মাহমুদউল্লাহ। তিন সংস্করণ মিলে ১৫০ উইকেট নেয়া হয়ে গেছে তার। বোলিং নিয়ে আরেকটু সিরিয়াস হলে হয়ত সাকিব আল হাসানের মতোই দ্বৈত-ভূমিকায় বাংলাদেশ পেতে পারত তাকে!

এদিন সংবাদ সম্মেলনে জয়ী দলের অধিনায়ক হিসেবে এলেন মাহমুদউল্লাহ। সেখানে প্রশ্ন উঠল বোলিং দিয়ে কেন নিজেকে আরেকধাপ উপরে নিয়ে যেতে চান না? মাহমুদউল্লাহ সম্ভাবনার পালে হাওয়া না দিয়ে অল্প কথায় বেঁধে রাখেন নিজেকে।

Reneta

আইসিসির নিষেধাজ্ঞা থাকায় আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে সাকিবকে শুরু থেকে পাবে না বাংলাদেশ। তার অভাব নিয়ে কিছু ভাবছেন মাহমুদউল্লাহ? জানালেন, ‘সাকিবের সঙ্গে যদি নিজেকে পরিমাপ করতে যাই তাহলে সেটা ঠিক হবে না। একজন সাকিব এক প্রজন্মে পাওয়া খুব কঠিন। সাকিব একজনই। আমরা সবাই জানি, ও কতটুকু ক্যাপাবল ক্রিকেটিং স্কিল বা ব্রেইনস্কিল দিয়ে। আমি চেষ্টা করব। ওর মতো বোলিংয়ে যদি অবদান রাখতে পারি, তাহলে খুশিই হবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মাহমদুউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT