চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের সুরক্ষায় আসছে ‘বিশেষ হেলমেট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
লুক ফ্লেচার বড় বাঁচা বেঁচে গেলেন কদিন আগে

লুক ফ্লেচার বড় বাঁচা বেঁচে গেলেন কদিন আগে

বোলারদের আগুনে বোলিং থেকে বাঁচতে সুরক্ষিত হেলমেট পড়েন ব্যাটসম্যানরা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যাট ঘুরে আসা পাল্টা গোলা থেকে বাঁচতে বোলারদের মাথায় নেই কোন সুরক্ষা। গত শনিবার ন্যাটওয়েস্ট ট্রফি টি-টুয়েন্টিতে মাথায় বলের আঘাতে ইংলিশ পেসার লুক ফ্লেচার আহত হওয়ার পর তাই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই ধরনের অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে বোলারদের মাথা বাঁচাতে বিশেষ এক হেলমেট আবিষ্কারের পথ খুঁজছে বোর্ডটি।

ইতিমধ্যেই ‘ভিন্ন ধর্মী’ এই হেলমেট তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছে খেলাধুলায় আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করা সংস্থা হেডওয়ে। সংস্থাটির এক মুখপাত্র বিবিসিকে জানান, ‘আমরা ইসিবির এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাই। গত পাঁচ বছরে ক্রিকেট যতটুকু এগিয়েছে তা দেখতে পারাটা বেশ উৎসাহব্যঞ্জক। ইসিবি এই বিষয়টি নিয়ে খোলামেলাভাবে চিন্তা করছে। আপনি এসব আবিষ্কারকে কখনই খাটো করে দেখতে পারেন না এবং এসব প্রযুক্তিকে স্বাগত জানানোই উচিত।’

ইসিবি পাশে পাচ্ছে লুক ফ্লেচারকেও। নটিংহ্যামের এই পেসারের মতে তার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন ধরনের এই হেডগিয়ার ব্যবহারে উৎসাহিত হবেন অনেক পেসার, ‘আমার মনে হয় যদি মাথায় পড়ে স্বস্তি পাওয়া যায় কিংবা ভালোমতো কাজ করে, তবে অনেক পেসারই এই ধরনের হেডগিয়ার ব্যবহারে উৎসাহিত হবে।’

ফ্লেচারের কথায় উৎসাহিত বোধ করছেন না ওয়ারউকশায়ারের বোলার অলি স্টোন। তার মতে উটকো ঝামেলা হতে যাচ্ছে নতুন ধরনের হেডগিয়ার, ‘নেটে বল করার সময় আমাদের  দিকে প্রায়ই বল উড়ে আসে। বোলাররা এই ব্যাপারটাতে অভ্যস্ত। হেডগিয়ারের মত এই উদ্ভট বিষয়টা আমি প্রথমবারের মত শুনলাম। একবার চিন্তা করুন, মাথায় এই রকম একটা  জিনিস পরে সারা মাঠ দৌড়ে বেড়াচ্ছেন। ব্যাপারটা চিন্তা করতেই কেমন লাগে।’

আম্পায়াররাও ব্যবহার করছেন বিশেষ ধরনের আর্ম গার্ড

বলের আঘাতে ২০১৪ সালে অস্ট্রেলীয় ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর ব্যাটসম্যানদের হেলমেটে বাড়তি সুরক্ষা যুক্ত করার আদেশ দিয়েছিল ইসিবি। তখন ইংলিশদের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের মত অনেক ব্যাটসম্যানই এর প্রতিবাদ জানিয়েছিলেন। তবে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে আস্তে আস্তে ব্যাটসম্যানরা হেলমেটে সুরক্ষা বাড়ানোকে স্বাগত জানিয়েছেন।

পাশাপাশি আম্পায়াররাও বলের আঘাত থেকে নিজেদের রক্ষা করতে ব্যবহার করছেন বিশেষ ধরনের আর্ম গার্ড। বলের আঘাত থেকে বাঁচতে তাই বোলাররাও সচেতন হয়েই মাথায় বিশেষ হেলমেট পড়বেন বলে আশা করছে ইসিবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT