চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের দুষলেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের ১৯৩ রান সফরকারীরা টপকে যায় ২০ বল আর ৬ উইকেট হাতে রেখেই। এমন হারের পর বোলারদের দুষেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের মতে, বোলাররা সঠিক লেংথে বল করতে পারেনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশার সুরে মাহমুদউল্লাহ বললেন, ‘ভাল উইকেট ছিল। ব্যাটসম্যানরা তাদের কাজটা ভালই করেছে। স্কোরটা দুইশ’র উপরে হলে আরও ভাল হতো। তারপরও বলবো জয়ের জন্য এটা ভাল সংগ্রহ ছিল। বোলাররা ভাল লেংথে বল করতে পারেনি। বলবো না তারা লাইনে করেনি, তবে লেংথ ঠিক ছিল না। ভাল বোলিং করতে পারেনি।’

‘নাজমুল অপু কিছুটা ভাল বল করেছে। এছাড়া কেউ ভাল বল করেনি। আমাদের এসব নিয়ে বসতে হবে। কাকে কোন সময় বোলিং আক্রমণে আনব তা নিয়েও আলোচনার ব্যাপার রয়েছে।’ যোগ করেন মাহমুদউল্লাহ।

মূর্তিকারিগর

ত্রিদেশীয় টুর্নামেন্ট, টেস্ট সিরিজ জয়ের পর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও ১-০তে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। অথচ গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে বাংলাদেশ সমানে-সমান প্রতিরোধ গড়েছিল। টেস্ট (১-১), ওয়ানডে (১-১), টি-টুয়েন্টি সিরিজ (১-১) ড্র করেছিল সব সিরিজেই। দেশের মাটিতে সেই দলটাই খেই হারিয়ে বসেছে।

শ্রীলঙ্কা সফরের স্মৃতি মনে করিয়ে দিলে মাহমুদউল্লাহ টেনে আনলেন বোলিংয়ের দুর্দশাগ্রস্ত চিত্রটাই, ‘আমরা ভাল বোলিং করতে পারছি না। এখানেই পার্থক্য হয়ে যাচ্ছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬

কেন রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে এসেছে

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকসই গণতন্ত্রে নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT