এসএসসি পরীক্ষায় বরাবরের মতো এবারও নামী স্কুলগুলোই বোর্ড সেরা। ঢাকায় কয়েক বছর ধরে ভালো করা একটি স্কুল এবার প্রথম হয়েছে।
ফলাফলের ভিত্তিতে ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে সামছুল হক খান স্কুল এন্ড কলেজ, রাজশাহী শিক্ষা বোর্ডে বগুরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বরিশাল শিক্ষা বোর্ডে বরিশাল ক্যাডেট কলেজ, যশোর শিক্ষা বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর, সিলেট শিক্ষা বোর্ডে সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ডে কুমিল্লা জিলা স্কুল এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ডেমরা এবং কারিগরি শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে ইউসেপ, রাজশাহী টেকনিক্যাল স্কুল, রাজশাহী।







