চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোর্ডের কাঠগড়ায় এশিয়া কাপজয়ী শাস্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তার অধীনেই দুদিন আগে এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। কিন্তু তাতে ইংল্যান্ড সফরের ব্যর্থতার দাগ মুছে যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাঠগড়ায় তাই দাঁড়াতে হয়েছে শিরোপা জয়ী কোচ রবি শাস্ত্রীকে।

ইংল্যান্ড সফর শেষে খবর হয়, পুরো ইংল্যান্ড সিরিজ, বিশেষ করে টেস্ট সিরিজের ব্যাখ্যা চাইতে কোচ শাস্ত্রীসহ দলের সিনিয়র সদস্যদের তলব করেছে বিসিসিআই। তাদের হাজিরার দিনক্ষণের ব্যাপারে তখন কিছু যানা যায়নি।

শাস্ত্রীসহ অন্যরা এশিয়া কাপের আগে, নাকি পরে বিসিসিআই’র প্রশাসনিক শাখা, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরের(সিওএ) কাছে হাজিরা দিয়েছেন সেটা নিয়ে অস্পষ্টতা ছিল। রোববার ভারতের ইংরেজি দৈনিক মুম্বাই মিরর জানাচ্ছে, দল এশিয়া কাপের জন্য আরব আমিরাত সফরের আগেই হাজিরা দিয়েছেন শাস্ত্রীরা। এমন তথ্যের নিশ্চয়তাও দিয়েছে পত্রিকাটি।

মিরর বলছে, বিনদ রাই’য়ের নেতৃত্বাধীন কমিটির সামনে ১৬ সেপ্টেম্বরের আগেই শাস্ত্রী ও টিম সদস্যরা হাজিরা দিয়েছেন।

মিরর এটিও জানাচ্ছে, ইংল্যান্ডের কাছে ওয়ানডে এবং টেস্ট সিরিজ হারলেও কোহলি বাহিনীকে জোরালভাবেই সমর্থন করেছেন শাস্ত্রী। তবে কোহলিকে নিয়ে আলাদা করে সিওএ কিছু বলেছে কিনা সেটা জানানো হয়নি।

ইংল্যান্ড সিরিজে শুধু টি-টুয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারার পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-১ হারে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিসিআইভারতীয় ক্রিকেট বোর্ডরবি শাস্ত্রীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়তলী থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে বিতর্ক: ২৯ বিলিয়ন নাকি ২০০ বিলিয়ন ডলারের বেশি?

মে ১৩, ২০২৬

কলিজা কাঁপানো ‘পিরিতি’!

মে ১৩, ২০২৬

কিশোরগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

মে ১৩, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মৌনি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT