চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোরকা পরেই বোরকা নিষিদ্ধের প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
বোরকা নিষিদ্ধ করতে জাতীয় সিনেটে বোরকা পড়লেন অস্ট্রেলিয়ান নেতা

বোরকা নিষিদ্ধ করতে জাতীয় সিনেটে বোরকা পড়লেন অস্ট্রেলিয়ান নেতা

অস্ট্রেলিয়ায় বোরকা নিষিদ্ধ করার প্রস্তাব আনতে সেদেশের ডানপন্থি ওয়ান ন্যাশন পার্টির নেতা পলিন হ্যানসন জাতীয় সিনেটে বোরকা পরে হাজির হয়েছেন। কালো একটি বোরকা পরে সিনেট কক্ষে প্রবেশ করে সোজা গিয়ে বসেন তার জন্য নির্ধারিত আসনে।

তবে অ্যাটর্নী জেনারেলের দায়িত্ব পালন করা সরকারি দলের মন্ত্রী জর্জ ব্রান্ডিস এই ‘লোক দেখানো’ কাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।

অস্ট্রেলিয়ায় বোরকা নিষিদ্ধ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, একটি ধর্মীয় বিশ্বাসের মানুষদের অনুভূতিতে এভাবে আঘাত দিয়ে আচরণ করা ঠিক হচ্ছে না।

ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করার আগে তিনি আরও সংশোধিত ও সতর্ক হবেন। নিজের দল ও বিরোধী দলের সদস্যরা অবশ্য পলিন হ্যানসনকে বেশ সাধুবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে হ্যানসন বলেন, প্রকাশ্যে পুরো মুখমণ্ডলকে ঢেকে ফেলে এমন কাপড় ব্যবহার করা ‘নিষিদ্ধ’ করার বিষয়টি আধুনিক অস্ট্রেলিয়ায় খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় বোরকা নিষিদ্ধের এই বিতর্ক এখনও চলমান রয়েছে।

ইউরোপের, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, সুইটজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া এবং জার্মানিতে বোরকা নিষিদ্ধ।

বোরকা বিহীন পলিন হ্যানসন
বোরকা বিহীন পলিন হ্যানসন
Reneta

মধ্য আফ্রিকার তিনটি দেশে বোরকা নিষিদ্ধ। এগুলো হচ্ছে সাদ, গ্যাবন এবং কঙ্গো ব্রাজাভাইল। চীনের জিনজিয়ান প্রদেশে লম্বা দাড়ি ও বোরকা নিষিদ্ধ।

তুরস্কে বহু দশক ধরে বোরকা নিষিদ্ধ ছিল। কিন্তু ২০১৩ সালে ক্ষমতাসীন এ কে পার্টি এই নিষেধাজ্ঞা তুলে নেয়।

সিরিয়াতেও বোরকা পড়ার বিরুদ্ধে নানা রকম নিষেধাজ্ঞা ছিল। তবে ২০১১ সালে সেখানে শিক্ষকদের নিকাবে মুখ ঢাকার অনুমতি দেয়া হয়।

তিউনিসিয়াও ২০১১ সালে মাথা এবং মুখ ঢাকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এর আগে পর্যন্ত তিউনিসিয়ায় বোরকা এবং হিজাবের বিরুদ্ধে সরকারের অবস্থান ছিল বেশ কঠিন। এমনকি রাস্তায় কাউকে হিজাব পরিহিত অবস্থায় দেখলে পুলিশ তাকে থামিয়ে হিজাব খুলে নেয়ার নির্দেশ দিত।

বোরকা পড়ার বাধ্যবাধকতা মধ্য প্রাচ্যের ইসলামিক দেশগুলোতে বেশি। বিশেষ করে সৌদি আরবের নারীদের সব থেকে বেশি পর্দা করতে হয়। সেখানে নারীরা পুরুষের অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে পারেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াবোরকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়র আনিসুল হককে জাগিয়ে তোলার চেষ্টা

পরবর্তী

চীনা ঋণের চোরাবালিতে আটকে যাচ্ছে বাংলাদেশ?

পরবর্তী
চীনের আর্থিক সহায়তা-ঋণ-বাংলাদেশ

চীনা ঋণের চোরাবালিতে আটকে যাচ্ছে বাংলাদেশ?

বিশাল সংখ্যক হাজি মক্কা মসজিদে তাওয়াফ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতারের হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দিল সৌদি আরব

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT