চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোরকা নিয়ে মন্তব্য করে বিপাকে তসলিমা নাসরিন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বোরকা পরে সমালোচনার সম্মুখীন হলেন অস্কারজয়ী সংগীত পরিচালকের মেয়ে খাদিজা। তাকে নিয়ে সমালোচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি নিজের টুইটারে খাদিজার বোরকা পরা একটি ছবি পোস্ট করে তসলিমা লিখেন, ‘আমি এ আর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরা দেখি, তখনই দমবন্ধ লাগে। সাংস্কৃতিক পরিবারের একজন শিক্ষিতা নারীর মগজও খুব সহজে ধোলাই করা যায়, এটা ভেবেই খুব হতাশ লাগে।’

তবে তসলিমা নাসরিনের এমন মন্তব্যে চুপ থাকেননি খাদিজা। তসলিমাকে উচিত জবাব দিয়ে এ আর রহমানের মেয়ে খাদিজা লিখেছেন, ‘এক বছরও পার হয়নি, আবার এই বিষয়টি ঘুরে এল। এরই মধ্যে দেশে অনেক কিছু ঘটে গেছে। সেসব নিয়ে কথা বলুন। একজন নারী কী পরতে চান, তা নিয়েই সবার ভাবনা। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি বা পরছি, তার জন্য আমি খুশি ও গর্বিত।’

খাদিজা আরও লিখেছেন, ‘আমাকে যারা আমার মতো করে গ্রহণ করেছেন, তাদের আবারও ধন্যবাদ। আমার কাজই কথা বলবে। প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন। কারণ আমি আদৌ সাফোকেটেড অনুভব করছি না, বরং যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগলে একবার দেখে নিন।’

তসলিমার উদ্দেশ্যে খাদিজার এমন জবাবের পোস্টে  প্রশংসিত হচ্ছেন খাদিজা। এর আগে গত বছরও এ আর রহমানের মেয়ে খাদিজার বোরকায় মুখ ঢাকা ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময়ও কড়া জবাব দিয়েছিলেন এ আর রহমান। এবার প্রতিবাদ করলেন স্বয়ং খাদিজা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এ আর রহমানখাদিজাতসলিমা নাসরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT