নিরাপত্তা সতর্কতা জারির পর ব্রাসেলস থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ওই ব্যাক্তি বোমা বহন করছিলেন বলে ব্রাসেলস কর্তৃপক্ষ দাবি করেছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি শপিং সেন্টারে রেকি করা অবস্থায় ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শহরটির দু’টি শপিং মল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রাসেলস পুলিশ দাবি করেছে, ওই ব্যাক্তি মলে প্রবেশ করলে মলের ইলেকট্রনিক ডিভাইস গুলোর সিগন্যালের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
সাম্প্রতিক সময়ে বোমা আতঙ্ক এবং বোমা হামলার ঘটনায় জাতীয় সঙ্কট নিরসনে বৈঠক করেছে বেলজিয়াম প্রশাসন।
এর আগে গত রোববার, সন্দেহজনক বোমার প্যাকেট দেখা যাওয়ায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের প্রধান রেল স্টেশন খালি করে দেওয়া হয়।










