বৈশাখে নতুন অ্যালবাম নিয়ে আসছেন কাজী শুভ। নাম ‘হৃদয়ে তুমি’। অ্যালবামটি সাজানো হয়েছে তিনটি গান দিয়ে। থাকছে দুটি একক এবং একটি দ্বৈত কণ্ঠে গাওয়া গান। শুভ জানালেন, দুটি গানের কাজ শেষ হয়েছে, একটি গানের কাজ দুয়েকদিনের মধ্যে শেষ হবে। অ্যালবামটি প্রকাশ করবে লেজার ভিশন।
গানগুলোর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর করেছেন কাজী শুভ। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।
কাজী শুভ বলেন, ‘তিনটি গান হলেও অ্যালবামটির পরিকল্পনা করেছি প্রায় ছয় মাস আগে। তিনটি গানই রোমান্টিক ধাঁচের। পহেলা বৈশাখ যেহেতু প্রকাশ করছি, তাই একটি লোক আঙঙ্গিকের গানও করেছি। সব মিলিয়ে শ্রোতাদের যেন ভালো লাগে, সেই চেষ্টাই করেছি।’
ছবি : সংগৃহীত







