চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখে অপূর্ব-তৃষার ‘লোকটি সৎ ছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

অতিরিক্ত সৎ হলে সংসারে যেমন নেমে আসে দৈন্যতা, তেমনি পরিবার স্বজনের নিকট হতে হয় চক্ষুশূল। আসিফ তেমনই একজন লোক। যিনি অন্যায়ের সাথে আপোষ করতে চান না, না ঘরে না বাইরে। কিন্তু নিজের সন্তানের অসুস্থতার সময় পড়ে যান বিপাকে। হয় সন্তান বাঁচাতে হবে, না হয় অসৎ হতে হবে।

এমন কাহিনিতে মাহতাব হোসেন লিখেছেন গল্প ‘তেল’। সেই গল্প অবলম্বনে মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করেছেন নাটক ‘লোকটি সৎ ছিল’। এতে আসিফের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং স্ত্রী মেরিনা চরিত্রে আছেন ইফফাত তৃষা।

বাংলা নববর্ষে নাটকটি মুক্তি পেয়েছে অনলাইনে। নাটকে আরো দেখা যাবে, প্রেমের সম্পর্ক ধরে বিয়ে করা মেরিনাও অভাবের তাড়না ও সন্তানের উন্নত চিকিৎসা বিষয়ে নাখোশ আসিফের ওপর। কিন্তু আসিফও অসততার সঙ্গে আপোষ করবেন না বলে সিদ্ধান্ত নেন। তাহলে কি আসিফ-

মেরিনার সন্তান বিনা চিকিৎসায় মারা যাবে? নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম নাসির, প্রণীল, শোয়েব মুনির, রিকি খান, সীমান্ত চৌধুরী প্রমুখ। ওজন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ডেডলাইন এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

প্রকাশের পরেই ২৪ ঘন্টার আগে ৮০ হাজারের বেশি দর্শক নাটকটি দেখেছেন। এছাড়া চোখে পড়েছে পাঁচ শতাধিক মন্তব্য। যেখানে নির্মাতা, অভিনয় শিল্পী ও গল্পটিকে ভীষণ প্রশংসা করেছেন দর্শকরা।

দেখে নিন অপূর্ব কেমন সৎ ছিল:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বইউটিউবনাটকমাবরুর রশিদ বান্নাহ
শেয়ারTweetPin3

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT