চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখেই মুক্তি পাচ্ছে শাকিবের ‘চালবাজ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
চালবাজ

প্রথমে শোনা গিয়েছিল পহেলা বৈশাখকে সামনে রেখে মুক্তি পাচ্ছে তারকা অভিনেতা শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘চালবাজ’। নানা জটিলতায় ছবিটি বৈশাখের শুরুতে মুক্তি পায়নি। তবে বৈশাখের মাঝামাঝিতে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

চিত্রনায়ক শাকিব খান বহুল আলোচিত চালবাজ ছবি মুক্তি পাবে চলতি মাসের ২৭ এপ্রিল। আমদানি প্রক্রিয়ায় ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে এন ইউ ট্রেডার্সের ব্যানারে। যার কর্ণধার গোলাম কিবরিয়া লিপু। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল এলসি (লিগ্যাল অব ক্লিয়ারেন্স) পেয়েছি। সোমবার নাগাদ সেন্সরে জমা দেয়ার ইচ্ছে রয়েছে।

গোলাম কিবরিয়া লিপু বলেন, ২০ এপ্রিল কোনোভাবেই মুক্তি সম্ভব না। কারণ, ছবি সেন্সরে জমা দিলে ছাড়পত্র পেতে কয়েকদিন সময় লাগে। তাই প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, ২৭ এপ্রিল বাংলাদেশে চালবাজ মুক্তি দেব। এখন সেন্সর প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছি।

১৪ মে থেকে পবিত্র রমজান। তার আগে ২৭ এপ্রিল মুক্তি দিলে ব্যবসায়িক ক্ষতির আশংকা করছেন না? প্রশ্নে তিনি জানান: নাহ! আমার মনে হয় এমনটা হবে না। কারণ শাকিবের ছবির আলাদা কদর রয়েছে। হল মালিকরা এই ছবিটার জন্য মুখিয়ে আছে অনেকদিন থেকে। আশা করছি ভালো ব্যবসা করবে।

‘চালবাজ’ ভারতীয় ছবি। যৌথ প্রযোজনার নীতিমালার ঝামেলায় পড়ে পরবর্তীতে সাফটা চুক্তির মাধ্যমে এদেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে চালবাজ মুক্তি পেতে যাচ্ছে ২০ এপ্রিল। এমনটাই জানিয়েছে বিশ্বস্ত একটি সূত্র।

চালবাজ প্রযোজনা করেছেন কলকাতার এসকে মুভিজ। এই ছবির পরিচালক জয়দীপ মুখার্জি। ছবিতে শাকিবের নায়িকা শুভশ্রী।

Reneta

বাংলাদেশে ‘চালবাজ’ মুক্তির পরিপ্রেক্ষিতে কলকাতায় যাচ্ছে এদেশের ‘অজান্তে ভালোবাসা’ ছবিটি।

জানা গেছে, এ ছবিটি সেদেশের সেন্সরের ছাড়পত্রও পেয়ে গেছে। ‘অজান্তে ভালোবাসা’ ২০১৩ সালের ১৩ মে ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এর নির্মাতা পরিচালক এ জে রানা। অভিনয় করেছিলেন সাইমন সাদিক, আলিশা প্রধান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চালবাজবৈশাখলিড বিনোদনশাকিবশুভশ্রীসাইমন
শেয়ারTweetPin1

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT