জনপদ

সিরাজগঞ্জের প্রধান দুটি বাইপাস সড়কের বেহাল দশা

সিরাজগঞ্জের প্রধান দুটি বাইপাস সড়কের বেহাল দশা

সিরাজগঞ্জ শহরে প্রবেশের প্রধান দুটি বাইপাস সড়কেরই বেহাল দশা হয়ে পড়েছে। ঢাকা ও উত্তরবঙ্গের সাথে যোগাযোগের প্রধান এই সড়ক দুটি দীর্ঘদিন সংস্কার না করায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে খানাখন্দ। চরম দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক ও যাত্রীদের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

সিরাজগঞ্জে যে কয়টি আঞ্চলিক সড়ক রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কড্ডা ও নলকা সড়ক। প্রবেশ মুখ হওয়ায় এই সড়ক দু’টি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারে না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়ক দু’টি।

সড়ক দু’টির বেশিরভাগ জায়গায় ছোট বড় খানা খন্দে ভরে গেছে। এমন বেহাল দশার মধ্যেই চলাচল করছে যানবাহন। ফলে প্রায়শঃ ঘটছে দুর্ঘটনা, সেই সাথে সময়ও লাগছে বেশী।

স্বল্প সময়ের মধ্যে সড়ক দু’টি সংস্কারের শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক জনপথ বিভাগের প্রকৌশলী।

দ্রুত সড়ক দুটি সংস্কার করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করবে সড়ক ও জনপদ বিভাগ এই প্রত্যাশা জেলাবাসির।

আরও দেখুন ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের ভিডিও রিপোর্টে:

বিষয়:সড়ক সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…