অর্থনীতি

বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তা রিমান্ডে

বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তা রিমান্ডে

ঋণ জালিয়াতির দুই মামলায় বেসিক ব্যাংকের অপসারিত ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আগামী রোববার তাদের রিমান্ডে নেবে দুর্নীতি দমন কমিশন। কর্মকর্তারা হলেন ব্যাংকের সাবেক দুই ডিএমডি ফজলুস সোবহান ও মোহাম্মদ সেলিম এবং ডিজিএম শিপার আহমেদ।

সোমবার সকালে তাদের সিএমএম আদালতে হাজির করে প্রত্যেকের জন্য দুই মামলায় ১৪ দিনের রিমান্ড চাইলে শুনানির পর আদেশ দেন আদালত।

বিষয়:বেসিক ব্যাংক-ঋণ জালিয়াতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…