চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিলের সিদ্ধান্ত স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ন ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনা

বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো বাতিল করে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা কমিয়ে অর্থ মন্ত্রণালয়ের ‘চাকরি আদেশ ২০১৫’ অনুযায়ী করার সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এছাড়াও বেসিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা কমিয়ে আনার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ব্যাংকটির পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

লোকসানের কথা বলে গত বছরের ২২ ডিসেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪৮৭ তম সভায় নিজস্ব বেতন কাঠামো বাতিল করে কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা অর্থ মন্ত্রণালয়ের ‘চাকরি আদেশ ২০১৫’ অনুযায়ী করার সিদ্ধান্ত নেয়। যার ফলে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় অর্ধেকে নেমে আসার প্রেক্ষাপট তৈরি হয়।

এমন অবস্থায় নিজস্ব বেতন কাঠামো বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন বেসিক ব্যাংকের জেনারেল ম্যানেজার আবু মো. মোফাজ্জল, ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার দত্তসহ ছয় কর্মকর্তা। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্টে রুলসহ আজ আদেশ দিলেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সুবীর নন্দি দাস। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেতন কাঠামোবেসিক ব্যাংকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT