বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৭.৫% ভ্যাট আরোপের প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে “নো ভ্যাট অন এডুকেশন” ব্যানারে মুখে কালো কাপড় বেঁধে মৌন সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিকেলে ধানমন্ডির ৭/এ সড়কে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেসময় সমন্বয় কমিটির ব্যানারে আগামী ৯ জুলাই ধানমন্ডি ৭/এ সড়কে সকাল ১১ টা থেকে প্রতিবাদী কার্টুন প্রদর্শনী, সড়ক আল্পনা ও পথনাটকের কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে, গত ৫ জুলাই প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে ৩১ জুলাই পর্যন্ত ভ্যাট প্রত্যাহারের আলটিমেটাম দেয় “নো ভ্যাট অন এডুকেশন”।






