চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব নিয়োগ এনটিআরসিএ’র মাধ্যমে হোক

হা‌সিম উদ্দিন আহ‌মেদহা‌সিম উদ্দিন আহ‌মেদ
১১:৩৩ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
মতামত
A A
এনটিআরসিএ-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

এনটিআরসিএ কর্তৃক সর্বশেষ সুপারিশকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (এমপিও, নন-এমপিও এবং অন্যান্য) প্রায় চল্লিশ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।

যদিও নিয়োগের জন্য সুপারিশকৃত শিক্ষকদের মধ্যে অনেকের পক্ষ থেকে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। এবং অভিযোগের প্রেক্ষিতে এনটিআরসিএ ইতোমধ্যে তাদের বক্তব্যও পেশ করেছে।

তবে, সামগ্রিকভাবে শিক্ষক নিয়োগের সর্বশেষ প্রক্রিয়াটি যথেষ্ট স্বচ্ছ, নিরপেক্ষ এবং যোগ্যতাভিত্তিক হয়েছে বলে অনেকেই বলছেন। পুরো প্রক্রিয়ায় রাজনৈতিক দল কিংবা সরকারি কোনো হস্তক্ষেপের অভিযোগ কেউ তোলেনি।

মূলত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্কুল/কলেজের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করতে সরকার এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগের বিদ্যমান আইনটি জারি করেছিল তার আগের মেয়াদে। এই আইনের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেবল সহকারী শিক্ষক পদে নতুন শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারে এনটিআরসিএ। নিয়োগপত্র প্রদান ও নিয়োগ অনুমোদনের ক্ষমতা আগের মতো কমিটি ও প্রতিষ্ঠান প্রধানের হাতে থাকলেও প্রার্থী বাছাই কিংবা তাদের পছন্দসই শিক্ষক নিয়োগের ক্ষমতা একেবারেই খর্ব করা হয়েছে।

সরকারী তত্ত্বাবধানে শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়াটি চূড়ান্ত ও আশানুরূপ না হলেও দেশের সুধী মহলে তা প্রশংসিত হয়েছে। শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কাজে ভবিষ্যতে সরকার সরাসরি ভূমিকা নেবে এটা সবার প্রত্যাশা।

এক্ষেত্রে সবচেয়ে বড় আক্ষেপ হলো, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তিনটি পদ (প্রতিষ্ঠান প্রধান, সহ-প্রধান ও অফিস সহকারী) সহ চতুর্থ শ্রেণির পদগুলো এখনো প্রতিষ্ঠান পরিচালনা কমিটির হাতে ন্যস্ত রয়েছে। পরিচালনা কমিটির সভাপতি ব্যক্তি/দলীয় স্বার্থে সম্পূর্ণ অস্বচ্ছ ও ন্যায়বহির্ভূত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তার/তাদের পছন্দসই অযোগ্য ব্যক্তিকে প্রতিষ্ঠান প্রধান, সহ-প্রধান পদে নিয়োগ প্রদান করে রাষ্ট্রীয় স্বার্থ ব্যাহত করছে। অথচ একটি প্রতিষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা করতে এই পদগুলোই মুখ্য ভূমিকা পালন করে।এনটিআরসিএ-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

Reneta

সরকার যদি সত্যিই চায়, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মনীতি এবং দুর্নীতিমুক্ত হয়ে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অংশীদার হোক, তাহলে অনতিবিলম্বে সহকারী শিক্ষকদের মতো প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানসহ অন্যান্য পদগুলোও সরকারি উদ্দ্যোগে নিয়োগ হওয়া উচিত।

অন্যথায়, এনটিআরসিএ প্রতিষ্ঠান হিসেবে যেমন পূর্ণাঙ্গ হয়ে উঠবে না, তেমনি যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের সরকারি উদ্যোগটিও কাঙ্ক্ষিত ফল পাবে বলে মনে হয় না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনটিআরসিএ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT