চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার ১০০ ভাগই পজিটিভ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৬, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
করোনা ভাইরাস শনাক্তকারী পরীক্ষা ভুল

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার বিভিন্ন বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার ক্ষেত্রে ১০০ ভাগ নমুনারই রিপোর্ট পজিটিভ আসছে। যা দেখে চিন্তায় পড়ে গেছে কলকাতা পৌরসভা। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অধিক মুনাফার আশায় এই কাজ করছে বেসরকারি পরীক্ষাগারগুলি।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে ওই ল্যাবগুলির সঙ্গে পৌর কর্মকর্তারা যোগাযোগ করেছেন বলে সংবাদে প্রকাশ।

কলকাতা পৌরসভার বিদায়ী ডেপুটি মেয়র ও প্রশাসনিক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, ‘শহরের বেসরকারি ল্যাবগুলিতে ১০০ শতাংশ নমুনার রিপোর্ট পজিটিভ আসছে, এটা অসম্ভব। ওদের কাঠামোয় কোনও ঘাটতি রয়েছে।’

অতীন ঘোষ আরও জানিয়েছেন, বেসরকারি ল্যাবে পরীক্ষা হওয়া নমুনা ফের সরকারি ল্যাবে পরীক্ষা করে দেখা হবে। তাহলেই স্পষ্ট হবে ১০০ শতাংশ নমুনা সত্যিই করোনা আক্রান্ত কি না।

বিশেষজ্ঞদের দাবি, নিজেদের লভ্যাংশ বাড়াতে এই ধরণের অসাধু উপায় অবলম্বন করে থাকে কিছু ল্যাব। কোনও ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট এলে তাঁর পরিবারের অন্যান্যরাও পরীক্ষা করান। পরীক্ষা করান ওই ব্যক্তির সংস্পর্শে আসা অন্যান্যরাও। এতেই মুনাফা বাড়ে পরীক্ষাগারের। ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রেও এই কারচুপি করা হয় বলে দাবি তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকলকাতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা নির্ধারিত হাসপাতালগুলোতে খালি সাধারণ বেড ৯৯১৯ ও আইসিইউ ১৯৬

পরবর্তী

নাটের গুরু অ্যাঞ্জেলিনা জোলি!

পরবর্তী

নাটের গুরু অ্যাঞ্জেলিনা জোলি!

Phys.org Nanosponges could intercept SARS-CoV-2 coronavirus infection

ন্যানো প্রযুক্তিতে করোনা ধ্বংস হবে, আশা দেখছেন বিজ্ঞানীরা

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT