চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিবন্ধীদের নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব স্কুল কলেজ ও অফিসে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো গড়ার কথা টেনে তিনি বলেন, আপনারা এসব ভবন যখন গড়বেন সেখানে অবশ্যই প্রতিবন্ধীদের উঠানামার জন্য র‌্যাম্প রাখবেন এবং প্রতিবন্ধীরাও যেন যেতে পারে তেমন বাথরুম রাখবেন। যাদের লিফট থাকছে, তাদের তো থাকছেই, না থাকলে র‌্যাম্প তৈরি করে দেবেন।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সেসময় প্রতিবন্ধীদের নানান দক্ষতার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিবন্ধীরা দেশের বাইরে গিয়েও নিজেদের মেধার পরিচয় রাখছে। ওরা ভালো আঁকতে পারে, গাইতে পারে। প্রতিবন্ধীদের অলিম্পিকে গিয়েও আমাদের ছেলেমেয়েরা ২২টা সোনাসহ ৭২টা পদক নিয়ে আসলো। আমি নিজেও ঈদ ও নববর্ষে যত কার্ড দিই, সব হয় প্রতিবন্ধীদের আঁকা। ওদের আঁকা কার্ডগুলোই আমি পাঠানোর চেষ্টা করি।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের জন্য আমরা প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গড়ে দিয়েছি। মোবাইল থেরাপি ভ্যান সারা দেশে ঘুরবে। তারা এলাকায় এলাকায় গিয়ে সনাক্ত করবে কেউ কোনো ধরনের ডিজঅর্ডারে ভুগছে কিনা। ছোট্ট বয়স থেকেই যেন শিশু প্রতিবন্ধী থাকলে তা সনাক্ত করা যায় সেদিকে দৃষ্টি দিচ্ছি। এজন্য যারা সনাক্ত করবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

বঙ্গবন্ধুকন্যা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম নিয়ে একটি বিশেষ বিভাগও খোলা হয়েছে। সায়মা ওয়াজেদকে নিয়ে আমরা একটি ফাউন্ডেশন করেছি। সেখানেও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিবন্ধীদের যে মেধাটা রয়েছে সেটা বিকাশের সুযোগ করে দিতে হবে। এজন্য যারা অর্থশালী তারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব অটিজম সচেতনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT