চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

চলতি বছরের শুরু থেকেই কমছে বেসরকারি খাতে ঋণ বিতরণ। আগস্ট মাসে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬৮ শতাংশ। যা জুলাইতে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। অথচ জানুয়ারিতে এ প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, ঋণ প্রবৃদ্ধি বেসরকারি খাতে কমলেও সরকারি খাতে বেড়েছে। এই খাতে প্রবৃদ্ধির হার ২৫ দশমিক ৬১ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, দেশব্যাপী বড় বড় সরকারি প্রকল্পগুলোর কাজ চলায় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সরকার।

বেসরকারি খাতে ঋণ বিতরণ কমার কারণ হিসেবে নাম না প্রকাশ করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তারা নতুন প্রকল্পে বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। বিশ্ব অর্থনীতির মন্দা আশঙ্কার পাশাপাশি দেশের ভেতরে নানা অনিশ্চয়তা রয়েছে। গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। অবকাঠামোগত সমস্যা এখনও দূর হয়নি। এসব কারণে বিনিয়োগ কমেছে। তাই বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমেছে।

সবশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে বেসরকারি খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১০ লাখ ৭ হাজার ৩৯৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ব্যাংকে আমানতের পরিমাণ কিছুটা বেড়েছে। গত এক বছরে (২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন) পর্যন্ত ব্যাংকগুলোতে মোট আমানত বেড়েছে ১ লাখ ২১ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৯ মাসে বাড়ে ৬০ হাজার ৮৮২ কোটি টাকা। আর শেষ ৩ মাসে বেড়েছে ৬০ হাজার ৭৮৬ কোটি টাকা। তবে আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণের গতি নেই।

তথ্যমতে, চলতি ২০১৯-২০ অর্থবছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সরকার ঋণ নিয়েছে ২০ হাজার ১৮৫ কোটি টাকা। এর সিংহভাগই নিয়েছে তফসিলি ব্যাংক থেকে। অথচ ২০১৮-১৯ অর্থবছরের পুরো সময়ে ব্যাংক থেকে সরকার ধার করেছিল ২৬ হাজার ৮৮৬ কোটি টাকা। কিন্তু নতুন অর্থবছরের ৩ মাস না যেতেই আগের অর্থবছরের লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গেছে।

ট্যাগ: ঋণঋণ প্রবৃদ্ধিবাংলাদেশ ব্যাংকবেসরকারি খাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাল শাড়িতে অক্ষয়!

পরবর্তী

নতুন গান নিয়ে হাজির মিনার

পরবর্তী

নতুন গান নিয়ে হাজির মিনার

টানা দ্বিতীয় জয়ে যুবাদের হাতের নাগালে সিরিজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT