চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি মানুষ গরিব হওয়ার প্রমাণ যাকাত ট্র্যাজেডি

মুখলেছউদ্দিন শাহীনমুখলেছউদ্দিন শাহীন
৪:৫৯ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৫
মতামত
A A

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জন নিহত। একটি মর্মান্তিক ঘটনা। আমি ময়মনসিংহের ‘পোলা’ হিসেবে আরও ব্যথিত ও বিমর্ষ। ঘটনাটি বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যায়। কিন্তু আমার কথা হচ্ছে, এই নূরানি তালুকদার যে শুধু এই বছর যাকাত দিচ্ছেন তা তো না। প্রতি বছরই উনি যাকাত দেন। বিভিন্ন বস্তি এলাকার ও চরাঞ্চলের মানুষরাই যাকাতের কাপড়ের জন্য প্রতি বছর নূরানি তালুকদারের বাসায় ভিড় জমান। এবারও সেই রকমই আয়োজন করা হয়েছিলো।

দেশের দারিদ্রতা কমে আমরা নাকি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। তাহলে যাকাতের জন্য এই বছর এতো মানুষ ভিড় করলো কেনো?

তৃণমূল পর্যায়ে দারিদ্রতা বাড়ার একটি স্পষ্ট ইঙ্গিত হচ্ছে এই ট্র্যাজেডি। সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। এক শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছে। একজন মানুষের ১০ কোটি টাকার সম্পদ হয়েছে, আর ৪ জন আগের থেকে আরও গরিব হয়েছেন। এই পাঁচজনের গড় সম্পদের পরিমাণ জনপ্রতি ২ কোটি টাকা, যদি ১০০ জনের মধ্যে গড় করা হয় তাহলেও জনপ্রতি সম্পদের পরিমাণ ১০ লাখ টাকা। এটা কাগজের হিসাব। এই কাগজের হিসাবে আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়েছি।

ভারতে ৬৪ কোটি জনতা দরিদ্রসীমার নিচে। কিন্তু বিশ্বের প্রথম ১০ জন ধনির মধ্যে ভারতের আছে তিনজন। এই তিনজনের সম্পদও হিসাবের সময় জনগণের মধ্যে বণ্টন হয়। একইভাবে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের হাতে বিপুল পরিমাণ সম্পদ কেন্দ্রীভূত হওয়ায় কাগজে কলমে তা হিসাবের সময় আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।

আসলে সাধারণ মানুষের অর্থনীতি পরিবর্তিত হয় নি, পরিবর্তিত হয়েছে মুষ্টিমেয় কিছু মানুষের অর্থনীতি। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কারণে নয়; বরং মুষ্টিমেয় কিছু মানুষের অর্থনৈতিক উন্নয়নের কারণে।

Reneta

মুষ্টিমেয় এই মানুষদের হাতে বিপুল সম্পদ জমা হওয়ায় বরং টাকার অবমূল্যায়ন হয়েছে যে কারণে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে। জিনিস-পত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া মানে দারিদ্র বৃদ্ধি পাওয়া। একজন মানুষ পাঁচ বছর আগে ১,০০০ টাকায় ঈদের কেনাকাটা শেষ করতে পারতেন, সেই একই মানুষ এইবার ঈদে যদি সেই ১০০০ টাকায় তিন ভাগের এক ভাগ কেনা কাটা করতে পারেন তবে সেই মানুষ পূর্বের চাইতে আরও দরিদ্র হয়েছেন। বিপরীতে কিছু মানুষের ক্রয় ক্ষমতা হাজার গুণ বেড়েছে। এই হচ্ছে সম্পদের কেন্দ্রীভবনের পরিণাম। 

ময়মনসিংহের নূরানি তালুকদার এর কাছে প্রতিবছরই মানুষ যাকাত নিতে আসে। কিন্তু এই বছর বেশি মানুষ যাকাত নিতে আসায় এই পরিণতি হয়েছে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ময়মনসিংহযাকাতযাকাত ট্র্যাজেডি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

জুলাই ১৫, ২০২৬

‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’-২০২৬

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT