চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলারুশে রাশিয়ার মহড়া: যুক্তরাষ্ট্র বলছে উত্তেজনা বাড়াবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বেলারুশে রাশিয়ার ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরুর খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, ইউক্রেনের উত্তর সীমান্ত এলাকায় এ সামরিক মহড়া অঞ্চলটিতে আরও উত্তেজনা বাড়বে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ‘রাশিয়ার এই মহড়াকে আমরা উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ বলে মনে করছি। তাদের এমন কর্মকাণ্ড উত্তেজনা কমাবে না।’

বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার থেকে রাশিয়া বেলারুশে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, অন্তত ৩০ হাজার রাশিয়ান সেনা এ মহড়ায় অংশ নিচ্ছে।

বেলারুশ ইউক্রেনের প্রতিবেশী দেশ। তাদেরকে রাশিয়ার অন্যতম মিত্র বলে বিবেচিত হয়। ক্রেমলিনের একজন মুখপাত্র সামরিক মহড়াটিকে জরুরি বলে জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত রাশিয়ার  অ্যাম্বাসেডর ভ্লাদিমির চিজভ জানিয়েছেন, রাশিয়ান সেনারা তাদের অনুশীলন শেষ করে শিগগিরই স্থায়ী ক্যাম্পে ফেরত আসবে।

তিনি বলেছেন, কূটনৈতিক তৎপরতা ইউক্রেন সংকট কমাতে পারে বলে এখনো বিশ্বাস করে তার দেশ।

Reneta

ভ্লাদিমির চিজভ’র বরাতে বিবিসি জানায়, কাউকে আক্রমণের কোনো আগ্রহ মস্কোর নেই। কিন্তু রাশিয়াকে তার মানসিকতা পরিবর্তন না করানোটা জরুরি।

গত সোম ও মঙ্গলবারের আকস্মিক কূটনৈতিক তৎপরতায় রাশিয়ার কাছ থেকে এমন বক্তব্য আসলো বলে ধারণা করা হচ্ছে।

তিন দিন আগে গত সোমবার ইউক্রেনে ইস্যুতে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে আশ্বস্ত করেছিলেন মাখোঁ। পুতিন জানিয়েছিলেন, ইউক্রেনে হামলা চালানোর কোনো ইচ্ছা নেই ক্রেমলিনের।

ইউক্রেন সীমান্তে প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যে কোনো সময় রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে বলে বার বার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলো। তবে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেন আক্রমণের বিষয়টি অস্বীকার করে আসছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন সংকটইউক্রেন-রাশিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT