চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলকে দিয়ে হ্যাজার্ডকে চায় রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর থেকেই গোলমুখে বেসামাল রিয়াল মাদ্রিদ। সবশেষ টানা তিন ম্যাচে জয়হীন রিয়াল একটি ম্যাচেও প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। ২০০৭ সালের পর এই প্রথম টানা তিন ম্যাচে জয় না পাওয়ার সঙ্গে কোনো গোল করতে পারেনি দলটি। ফলে গোলহীন প্রতিটি ম্যাচেই সমর্থকদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের সামনেও ভেসে উঠছে রোনালদোর মুখ।

কিন্তু চাইলেও তো আর রোনালদোকে পাচ্ছে না মাদ্রিদ কুলিনরা। বাধ্য হয়েই একজন গোলমেশিন খুঁজছে লস ব্লাঙ্কোসরা। রাডারে অনেকে থাকলেও প্রধান টার্গেট এখন এডেন হ্যাজার্ড। স্প্যানিশ পত্রিকা ‘ওকে দারিও’ জানাচ্ছে, বেলজিয়াম তারকাকে দলে পেতে চেলসির জন্য গ্যারেথ বেলকে ছেড়ে দিতে রাজি রিয়াল।

হ্যাজার্ড নিজ মুখে একাধিকবার বলেছেন, রিয়াল তার ‘স্বপ্নের ক্লাব’। দিনকয়েক আগেও একথা বলেছেন। কিন্তু তিনি এটিও বলেছেন, এই জানুয়ারিতে অন্তত চেলসি ছাড়ছেন না।

হ্যাজার্ডকে দলে নিলে যে অনেকবেশি বেতন দিতে হবে সেটা ভালো করেই জানে রিয়াল। তাই আর্থিক ভারসাম্যের জন্য হ্যাজার্ড চুক্তিতে বেলকে ‘বিনিময়’ হিসেবে ব্যবহার করতে চায় স্প্যানিশ জায়ান্টরা। যদিও গোলডটকম জানাচ্ছে, চেলসির সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি থাকা হ্যাজার্ডকে দলে টানতে বহু কাঠখড় পোড়াতে হবে রিয়াল মাদ্রিদকে।

হ্যাজার্ডের সঙ্গে রিয়াল পাখির চোখ করেছে ইংল্যান্ড স্ট্রাইকার রাহিম স্টার্লিংকেও। দুদিন আগে স্পেনের বিপক্ষে জোড়া গোল করার পর ম্যানচেস্টার সিটি তারকার দিকে চোখ একটু বেশি বড় করেই তাকাচ্ছে রিয়াল। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, স্টার্লিংকে পেতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে রিয়ালকে।

এই দুজনের সাথে রিয়ালকে জড়িয়ে নাম ভাসছে মোহামেদ সালাহ’রও। তবে শুধু রিয়াল নয়, লিভারপুলের মিশরীয় তারকা দিকে নাকি চোখ রাখছে গ্যালাকটিকোদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। ডন ব্যালন জানাচ্ছে, সালাহ’র জন্য অন্তত ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিন হ্যাজার্ডগ্যারেথ বেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিসিবি প্রধানের কড়া আক্রমণে বিসিসিআই

পরবর্তী

শিশু জয়নবের ধর্ষক ঝুলল ফাঁসিতে

পরবর্তী
জয়নব হত্যা-ফাঁসি কার্যকর

শিশু জয়নবের ধর্ষক ঝুলল ফাঁসিতে

সাভারের চামড়া শিল্পে রপ্তানি কমে যাওয়ার অভিযোগ

সর্বশেষ

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের উন্মাদনায় নারী ফুটবল দলের সদস্যরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT