রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের নতুন সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. সারোয়ার আহমাদ।
রোববার তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামালের সই করা এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক হিসেবে সারোয়ার আহমাদের এই নিয়োগ আদেশ ২৫ আগস্ট থেকে কার্যকর হয়েছে।







