বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডে রোববার ভোরে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পাশের বেনাপোল পোর্ট থানার একাংশ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
বন্দর কর্তৃপক্ষের দাবি, সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবি, বন্দর থেকে পণ্য চুরির ঘটনার পর এ আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে কয়েকশত কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
ওদিকে গাজীপুরের সফিপুরে শামীম স্পিনিং মিলে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।








