চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার মাইলফলকের রাতে রিয়ালের সহজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় লেগানেসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন রামোস ও গ্যারেথ বেল। পেনাল্টি থেকে লেগানেসের হয়ে একমাত্র গোলটি করেন কেরিয়ো।

রিয়ালের সহজ জয়ের রাতে একটি মাইলফলক স্পর্শ করেছেন বেনজেমা। লা লিগার ৩৩টি দলের বিপক্ষেই গোল করার কৃতিত্ব অর্জন করেছেন ফরাসি ফরোয়ার্ড। আর লেগানেসকে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের ১৭ মিনিটের সময় বেলের গোলে এগিয়ে থেকেও ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় লেগানেস। এই গোলের ফলে প্রত্যেক ক্লাবেই অভিষেক ম্যাচে গোল হজম করলেন থিবো কোর্তোয়া।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় রিয়াল। মাঝমাঠের নিয়ন্ত্রণও ছিল তাদের। তবে প্রথমার্ধে লেগানেসও বেশ গোছানো ফুটবল খেলে। রিয়ালের আক্রমণ সামলেছে বেশ ভালোভাবেই। বলের দখল নিয়ে খেলতে না পারলেও পাল্টা-আক্রমণে বেশকিছু গোলের সুযোগ তৈরি করে অতিথিরা।

ছয় মিনিটেই গোলের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। আসেনসিওর শট গোলপোস্টের ওপর দিয়ে চলে গেলে রক্ষা পায় লেগানেস। রিয়াল প্রথম গোলের দেখা পায় ১৭ মিনিটে। রামোসের ক্রসে মাথা ছুঁয়ে বেলের দিকে দেন কার্ভাহাল। বল রিসিভ করে ওয়েলস ফরোয়ার্ড জোরাল শটে লেগানেসের জালে জড়ান। ২৪ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে লেগানেস।

প্রথামার্ধের শেষ মুহূর্তে এসে গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পায় রিয়াল। বেলের ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত ভলি করেন বেনজেমা। কিন্তু লেগানেস গোলরক্ষক বেনজেমার শট আটকে দেন।

Reneta

দ্বিতীয়ার্ধে এসে গোল উৎসবে মেতে ওঠে রিয়াল। ৪৮ মিনিটেই বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। আসেনসিওর ক্রস থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান ফরাসি এই তারকা।

৬২ মিনিটে লুকা মদ্রিচের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে লা লিগার এই মৌসুমে ব্যক্তিগত চার নম্বর গোলটি করেন বেনজেমা। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেগানেসের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রামোস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করিম বেনজেমারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT