চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমাকে সময়ের সেরা স্ট্রাইকার বলছেন রুডিগার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার চুক্তিটা সেরেছেন বেশ কয়েকদিন আগেই। নতুন ক্যাম্পে যোগ দিয়েই সতীর্থ করিম বেনজেমার প্রশংসায় পঞ্চমুখ জার্মান ডিফেন্ডার। ফরাসি ফরোয়ার্ডকে সময়ের সেরা স্ট্রাইকার বলছেন ২৯ বর্ষী অ্যান্টনিও রুডিগার।

‘রোনালদো চলে যাওয়ার পর বেনজেমা নিজেকে মেলে ধরেছেনে, সামর্থ্য প্রমাণ করেছেন। আমার মতে, তিনি বর্তমান সময়ের সেরা স্ট্রাইকার। তার সক্ষমতা আছে। খেলার পরিস্থিতিও দারুণভাবে রিড করতে পারেন তিনি।’

গত বিশ্বকাপে ফ্রান্সের স্কোয়াডে জায়গা পানিনি বেনজেমা। রিয়ালের জার্সিতেও কাটিয়েছেন অনেক বাজে সময়। তবে সেসব সময়কে পাত্তা না দিয়ে আবার ফিরেছেন স্বরূপে। বেনজেমার এই শক্ত মানসিকতাই এখন তাকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছে বলে মনে করেন রুডিগার।

‘তার জীবনে অনেক খারাপ সময় এসেছে। একসময় তিনি রিয়াল ছাড়তে চেয়েছেন। তবে তিনি যে থেকে গিয়েছেন, এটা তার শক্ত মানসিকতার বহিঃপ্রকাশ। ফ্রান্সের জাতীয় দলে তাকে ডাকা হয়নি। কী হয়েছে তাতে! সে সময়টাতে তিনি চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।’

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুম স্বপ্নের মতো কাটাচ্ছেন করিম বেনজেমা। চতুর্থবার লা লিগা জয়ের দ্বারপ্রান্তে আছেন ৩৪ বর্ষী ফরোয়ার্ড। সুযোগ আছে সাদা জার্সিতে পঞ্চমবার ইউরোপসেরার তকমা জেতারও। ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন একাধিক।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৪৪টি গোল করেছেন বেনজেমা, রিয়ালের খেলোয়াড় হিসেবে যা এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ৬০৩ ম্যাচে ৩২৩ গোল করে রিয়ালের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহকও তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিবেনজেমারিয়ালরুডিগারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হটফেভারিট ফ্রান্সকে হারাল আইভরি কোস্ট, জার্মানদের জন্য আবারও দুঃস্বপ্ন?

জুন ৫, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

জুন ৫, ২০২৬

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

জুন ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রী নিহত

জুন ৫, ২০২৬

শর্ত পূরণে ব্যর্থ ১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের হুঁশিয়ারি

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT