চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেদের মেয়ে জোসনা’ প্রযোজকের প্রয়াণ, দাফন হচ্ছে বগুড়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
বিনোদন
A A

বার্ধক্যজনিক কারণে মারা গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসসফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র প্রযোজক মতিউর রহমান পানু। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মতিউর রহমান শুধু প্রযোজক হিসেবেই সফল ছিলেন না, বরং পরিচালক হিসেবেও ছিলেন সফল। তার মৃত্যুতে একজন অভিভাবক হারিয়েছেন বলে মন্তব্য করেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

খসরু চ্যানেল আই অনলাইনকে বলেন, তার মতো গুণী নির্মাতা ও প্রযোজকের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতির। তার পরিবারের জন্য সহমর্মিতা রইলো। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে পানু ভাইয়ের মরদেহ এফডিসিতে আনা সম্ভব হয়নি।

তাঁর মৃত্যুর খবর জানিয়ে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে জানান, বয়স হওয়ার কারণে মতিউর রহমান পানু ভাই বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তাঁকে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

সফল এই প্রযোজক ও পরিচালকের বড় ছেলে পল্লবের সঙ্গে যোগাযোগ করা হলে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, আমরা বাবাকে নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় চলে এসেছি। আসর নামাজের পর সেখানেই তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে দাফন হবে।

১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়ায় জন্ম গ্রহণ করেন মতিউর রহমান পানু। পরিচালক হওয়ার নেশায় ১৯৬৪ সালে তিনি এফডিসিতে পা রাখেন। সহকারি পরিচালক হিসেবে কাজ করেন দারাশিকো, সৈয়দ আউয়াল ও বাবুল চৌধুরীর সঙ্গে। পরিচালক হিসেবে তার স্বপ্নপূরণ ১৯৭৯ সালে। ‘হারানো মানিক’ তার
পরিচালিত প্রথম ছবি।

Reneta

তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বেদের মেয়ে জোছনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘হারানো মানিক’, ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকরোনাখসরুগুলজারপরিচালক সমিতিপ্রযোজক সমিতিবেদের মেয়ে জোসনামৃত্যুলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধি, আলোচনায় নবম পে-স্কেল

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, ব্যবস্থা নিচ্ছে চীন-জাপান

জুলাই ১১, ২০২৬

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT