লিঙ্গ বৈষম্যের কারণে বেতন কম দেয়ায় চাকরি থেকে পদত্যাগ করেছেন মার্কিন টিভি সংবাদ উপস্থাপিকা কেট স্যাডলার। ‘ই ! নিউজ’-এর এই উপস্থাপিকা ২০০৬ সাল থেকে কাজ করছেন। তিনি এই নিউজ নেটওয়ার্কের আগে ‘ডেইলি পপ’ নামের অন্য একটি গণমাধ্যমেও কাজ করেছেন।
উপস্থাপিকা কেট স্যাডলারের বরাতে বিবিসি জানায়: এখানে বেতন বৈষম্যের পরিমাণটা অনেক। আমি আমার কাজের প্রাপ্য মূল্যায়ন পাচ্ছি না। আইন অনুযায়ী আমার অধিকার লঙ্ঘিত হলে আমি কীভাবে নীরব থাকবো? আমরা কি এখন নারীদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে বেতন বিষয়ে কথা বলব না?
এক টুইট বার্তায় স্যাডলার জানান: এই খারাপ পরিস্থিতিতে আমার ভক্তরা আমাকে অনেক সহযোগিতা করেছিল।
তবে এই বিষয়ে ‘ই ! নিউজ’-এর মুখপাত্র বলেছেন: আমরা এখানে বেতন কাঠামোতে লিঙ্গ বৈষম্য করছি না। এখানে খুব নিরপেক্ষভাবেই বেতন দেওয়া হয়ে থাকে। এই প্রতিষ্ঠানে স্যাডেলের অনেক অবদান আছে। তবে আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।








