লুকা মদ্রিচকে আটকাতে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। মার্কা জানাচ্ছে, নতুন চুক্তিতে মদ্রিচ খুশি।
এর আগে ইতালির সংবাদ মাধ্যম গাজ্জেত্তা দেল্লো স্পোর্টস জানায়, মদ্রিচ রিয়াল ছেড়ে ইন্টার মিলানে যেতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছেন।
মদ্রিচ এখন রামোসের সমান পারিশ্রমিক পাবেন। দুজনের থেকে এগিয়ে কেবল গ্যারেথ বেল।
বিশ্বকাপের পর রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ায় এমনিতে রিয়ালে বড় শূন্যতা তৈরি হয়েছে। এর ভেতর মদ্রিচকে আর ছাড়তে চায়নি দলটি।
রিয়ালের সঙ্গে মদ্রিচের চুক্তি ২০২০ সাল পর্যন্ত। বয়স এখন ৩২ চলছে। তার মানে দুই বছর বাদে অবসর নেয়ার খুব কাছে চলে আসবেন। তার আগেই নতুন ঠিকানা খুঁজতে চেয়েছিলেন বিশ্বকাপের গোল্ডেন বল জেতা এই খেলোয়াড়।







