চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন নিয়ে মেসিকে বাড়তি ‘খাতির’ দেখাবে না বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

খেলোয়াড়রা বেতন না কমালে জানুয়ারিতে দেউলিয়া ঘোষণা করা হবে বার্সেলোনাকে! ঝুঁকি এড়াতে প্রতিনিয়ত খেলোয়াড়দের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস টেসকুয়েটস।

খেলোয়াড়দের সঙ্গে যতটা সম্ভব নমনীয় হয়েই পারিশ্রমিক কমানোর কাজটা সারতে চাইছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। কেউ রাজি না হলে প্রয়োজনে কঠিন হওয়ার হুমকিও দিয়েছেন। এমনকি মেসির ক্ষেত্রেও সিদ্ধান্ত পাল্টাবে না বলে জানিয়েছেন টেসকুয়েটস।

ইউরোপের মধ্যে খেলোয়াড়দের সবচেয়ে বেশি বেতন দেয় বার্সা। করোনা মহামারীর কারণে সৃষ্ট ক্ষতি পুষিয়ে উঠতে এখন সেটি কমাতে উঠেপড়ে লেগেছে ক্লাবটি। সবমিলিয়ে জানুয়ারির মধ্যে দেউলিয়াত্ব ঠেকাতে ৩০০ মিলিয়ন ইউরো খরচ বাঁচাতে হবে কাতালানদের।

অবশ্য পদত্যাগ করা সভাপতি জোসেপ মারিয়া করোনার শুরু থেকেই খেলোয়াড়দের বেতন কমানোর চেষ্টা চালিয়ে গেছেন। তার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো না হওয়ায় খেলোয়াড়রা মোটেও রাজি হননি প্রস্তাবে। বিশেষ করে অধিনায়ক মেসির সঙ্গে তার সম্পর্ক ছিল সবচেয়ে শীতল। খেলোয়াড়দের যেন বেতন না কমে, তার প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গত আগস্টে ক্লাব ছাড়ার ইচ্ছা জানিয়ে বসা মেসির সঙ্গে আর ৮ মাসের চুক্তি বাকি আছে বার্সার। চুক্তি নবায়ন করাই এখন ক্লাবের মূল মাথাব্যথা। সেজন্য মেসিকে বাকি রেখে অন্যদের বেতনে হাত দেয়া হবে, তেমন ইচ্ছাও নেই বলে জানিয়েছেন টেসকুয়েটস। দলের সেরা তারকার সঙ্গে অন্যদের মতোই আচরণ করা হবে বলে জানিয়েছেন আপদকালীন প্রেসিডেন্ট।

‘আমরা মেসির সঙ্গে কোনো আলাদা চুক্তি করবো না। প্রয়োজনে চুক্তির ধরন পাল্টাতে পারে। তবে একেকজনের জন্য একেকরকম চুক্তি হবে না।’

Reneta

এবিষয়ে মেসি ও সবার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন টেসকুয়েটস, ‘আমার মনে হয় আমরা একটা ইতিবাচক চুক্তিতে পৌঁছাতে পারব। সবার মাঝে একটা আগ্রহ দেখা গেছে। আমরা কারও কাছ থেকে এমনি এমনি টাকা নিচ্ছি না, অবস্থা ভালো হলে সেই টাকা ফিরিয়ে দেবো।’

‘মেসির সঙ্গে নির্দিষ্ট কিছু নিয়ে বসতে চাইছি না। কারণ আমাদের আগে চুক্তিতে বসতে হবে। মেসি আর তার প্রতিনিধির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’

বার্ষিক খরচের ৭০ শতাংশ খেলোয়াড়দের পেছনেই খরচ করে বার্সা। ভবিষ্যতে তা কমিয়ে আনার ব্যাপারে কাজ চালিয়ে যেতে যান টেসকুয়েটস।

‘এটা লুকানোর কিছু নেই যে বার্সা ইউরোপে সবার চেয়ে বেশি বেতন দেয়। আমি সামনে এ নিয়ে কাজ করতে চাই। টেকনিক্যাল ডিরেক্টর র‍্যামন প্ল্যানেস, কোচ রোনাল্ড কোম্যান ও প্রধান নির্বাহী অস্কার গারুর সঙ্গে কথা বলে তরুণদের উপর ভরসা রাখায় অভিবাদন জানিয়েছি, অনেকের এই সাহস থাকে না।’

‘আমাদের মোট খরচের ৭০ শতাংশ বেতনের পেছনে খরচ হয়, যা অনেক। আমরা এ নিয়ে কাজ করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT