চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন কাটলে চুক্তি বাতিল করতে পারবেন ফুটবলাররা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে যদি বেতন কেটে নেয় ক্লাব, তবে খেলোয়াড়দেরও ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করার অধিকার থাকা উচিত বলে মনে করেন টটেনহ্যাম হটস্পারের বেলজিয়ান ফুটবলার টবি অ্যাল্ডারওয়ারইল্ডসের এজেন্ট স্টিয়ান ফ্রান্সিস।

কোনভাবেই খেলোয়াড়দের বেতন কেটে রাখার জন্য জোর দিতে পারবে না ক্লাব, এমনই বলেছেন এ ফুটবল এজেন্ট। গত সপ্তাহে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেক খেলোয়াড়ের থেকে ৩০ শতাংশ বেতন কেটে রাখা হতে পারে।

যদিও পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের সঙ্গে এখন পর্যন্ত চুক্তি হয়নি তাদের। অবশ্য করোনার জন্য তহবিল সংগ্রহে এরইমধ্যে নিজেদের বেতনের একটা অংশ দান করেছেন খেলোয়াড়রা। ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক অনুরোধ করেছেন, খেলোয়াড়রা যেন তাদের বেতনের একটা অংশ ছেড়ে দেন।

স্বেচ্ছায় বেতন কম নেয়া আর জোর করে বেতন কেটে রাখার মাঝে বিস্তর ফারাক দেখছেন ফ্রান্সিস। কোনভাবেই ক্লাব খেলোয়াড়দের কম বেতন দেয়ার অধিকার রাখে না বলে গার্ডিয়ানে এক কলাম লিখেছেন তিনি।

‘যখন ক্লাব কোনো ফুটবলারের সঙ্গে চুক্তি করে তখন তার সাইনিং ফী, দলবদলের খরচ ও তার সম্ভাব্য বেতনের ঝুঁকি মাথায় রেখেই সবকিছু ঠিক করে।’

‘বিনিময়ে একজন ফুটবলার কোনভাবেই চুক্তির আগে ক্লাব ছাড়তে পারে না কিংবা অন্যকোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারে না। খেলোয়াড় একইসঙ্গে এই বিষয়ে নিশ্চিত থাকে যে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক ক্লাব তার বেতন পরিশোধ করবেই।’

Reneta

‘ক্লাবগুলো এখন এই চুক্তির নৈতিকতাকে বুড়ো আঙুল দেখিয়ে খেলোয়াড়দের বেতন কাটতে চাইছে।’

‘যদি ক্লাবগুলো এভাবে বেতন কম নেয়ার জন্য চাপ দিতে থাকে তবে খেলোয়াড়দেরও একজন পেশাজীবী হিসেবে ক্লাবের সঙ্গে একই আচরণ করা উচিত।’

‘ক্লাবগুলোকে বেতন কাটার সময় এই বিষয়টাও মেনে নিতে হবে যে, খেলোয়াড়রা তাদের চুক্তি বাতিল করতে পারবে এবং কোনরকম জিজ্ঞাসা ছাড়াই বিনা ট্রান্সফার ফীতে অন্য দলের সঙ্গে চুক্তি করতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এজেন্টফুটবলফুটবল ক্লাবফুটবল লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT