বেঙ্গালুরুর পিচকে ‘নিম্নমানের’ আখ্যা দিলেন ম্যাচ রেফারি

বাংলাদেশ ক্রিকেট দলের দুই আম্পায়ার মাঠে প্রস্তুত, একটি মাঠে ক্রিকেট ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ব্যবহৃত বেঙ্গালুরুর পিচকে ‘নিম্নমানের’ আখ্যা দিলেন আইসিসির ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। পিচের কারণে খেলায় কোনো প্রতিযোগিতা হয়নি বলেও জানিয়েছেন সাবেক এ ভারতীয় পেসার।
বেঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২৩৮ রানের সহজ জয় পেয়েছিল ভারত। শ্রেয়াস আইয়ারের ব্যাটিং এবং বুমরাহ-শামিদের বোলিং তোপে তিনিদিনেই ম্যাচ নিজেদের করে নিয়েছিল স্বাগতিকরা।
তবে দুদলের বোলারদের অতিরিক্ত সুবিধা দেয়ায় পিচই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বলে মনে করেন শ্রীনাথ। রোববার আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন কর্ণটক রাজ্য ক্রিকেটের সাবেক কর্তা।
‘ম্যাচের প্রথমদিনই পিচে অনেক টার্ন ছিল। যদিও প্রত্যেক সেশনে একটু একটু করে উন্নতি হয়েছে পিচের। কিন্তু আমার মতে, এটি কোনো ব্যাট বলের লড়াই হয়নি।’







