চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুকে হারাল দশজনের আবাহনী

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
৮:৪৮ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
স্পোর্টস
A A

এএফসি গ্রুপ পর্বের আগের তিন ম্যাচের সবগুলোতে হারা আবাহনী ২-০ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে। শেষ দশ মিনিট দশজন নিয়ে খেলেও জয় পেল দলটি।

এই ম্যাচের আগে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে ছিল বেঙ্গালুরু। টানা তিন হারে তলানিতে ছিল আবাহনী। প্রথম লেগে ভারতের দলটির কাছে ২-০ ব্যবধানে হেরেছিল মামিচের শিষ্যরা।

বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে আধিপত্য ধরে রেখেই খেলেছে স্বাগতিকরা। বারবার বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকতে দেখা যায় ইমন বাবু, এমেকাদের। তবে গোল আসেনি। অতিথি ডিফেন্ডারদের কাছে বারবার খেই হারিয়েছেন আবাহনীর ফরোয়ার্ডরা। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ৫২ মিনিটে স্বাগতিকদের একটি ফ্রি-কিকে এমেকা মাথা ছোঁয়াতে ব্যর্থ হলে গোলবঞ্চিত হয় আবাহনী।

ম্যাচের ২৫ মিনিটে বিপদের হাত থেকে বেঁচে যায় আবাহনী। অতিথিদের গোল অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। এর ২ মিনিট পরেই বেঙ্গালুরুর অ্যালিউইন জর্জ ডিবক্সে ফাঁকা জায়গায় বল পেয়েও বারের উপর দিয়ে মারেন।

খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে ধাক্কা খায় আবাহনী। প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে লালকার্ড দেখেন ডিফেন্ডার নাসির।

Reneta

দশজনের দল নিয়েও জ্বলে উঠে দ্রাগো মামিচের শিষ্যরা।

ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে স্বাগতিক দর্শকদের আনন্দের সাগরে ভাসান বদলী ফরোয়ার্ড সাদউদ্দীন সাদ। বাঁ-প্রান্ত থেকে দারুণ এক শটে  বেঙ্গালুরু গোলরক্ষক অমৃন্দরকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন।

গোল খেয়ে এতটাই মরিয়া হয়ে গিয়েছিল বেঙ্গালুরু যে গোলরক্ষক অমৃন্দর পর্যন্ত মাঝ মাঠে উঠে এসেছিলেন। এই সুযোগে যোগ করা সময়ে মাঝ মাঠের একটু সামনে থেকে চোখজুড়ানো শটে প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোলসংখ্যা ২-০ করে ফেলেন ডিফেন্ডার রুবেল মিয়া। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীবেঙ্গালুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT