চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরের আসর ভাঙায় মনটাও ভাঙছে: অর্থমন্ত্রী

সোমা ইসলাম সোমা ইসলাম
১০:৫৩ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
অর্থমন্ত্রী সুরের আসর ভাঙায় মন ভেঙে যায়, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে কুয়াশা, অন্যদিকে সুর। দু’য়ে মিলে সুরের ইন্দ্রজালে ঢেকে ছিল শহর ঢাকা। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উপমহাদেশের সব থেকে বড় ধ্রুপদ সংগীতের মন্ত্রমুগ্ধে আচ্ছন্ন ছিল দেশ। টানা ৫ দিনই সন্ধ্যা থেকে ভোর, সুরের মোহে জেগে ছিল রাজধানী, জাগিয়ে রেখেছিল ৮৩ তে পা রাখা শিল্প অনুরক্ত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকেও। সংগীতের বিশাল এই দরবার আগামীতে সীমার মধ্যে নয় বরং সীমাহীন কোন জায়গাতেই হবে বলে প্রত্যাশা তার।

টানা ৬ বছর ধরে বাংলাদেশের ১৫ থেকে ৮৫ সব বয়সকে উচ্চাঙ্গ সংগীতের এক সুরে বেঁধে ফেলেছে শিল্পের ধারক আর বাহক বেঙ্গল ফাউন্ডেশন। প্রিয়ার রঞ্জনী রাগে কখনো খেয়াল। কখনো পুরিয়া রাগে সুরের মোহজাল, কখনো সুরের জাদুতে সরোদ বেহালার যুগলবন্দী। এ এক অপার্থিব চারপাশ। হোক না ছোট্ট পরিসর, তাতে কি, সুর যে সীমাহীন।

৫ দিনের সেই সুরের দরবারে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জেগে ছিল হাজারো দর্শক শ্রোতা। প্রতি রাতেই সবার সাথে সুরের মগ্নতায় জেগে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কঠিন কঠিন ব্যস্ততা আর বয়সকে জয় করার প্রাণশক্তি শিল্পের মধ্য থেকেই খুঁজে নেন শিল্পভক্ত এই মানুষটি।

Banglabid

সুরের মন্ত্রমুগ্ধতা থামিয়ে দিয়েছে ঘড়ি, ভুলিয়ে দিয়েছে বয়স, কিংবা বিভেদ। আবাহনী মাঠের দর্শক নির্বাক। এই তো সংগীতের ক্ষমতা। শুধু সুর আর স্বরে স্তব্ধতা ভাঙ্গে এমনটাই বলছিলেন সংগীত প্রেমিক অর্থমন্ত্রী। সুরের আসর ভাঙছে বলে মনটাও ভাঙছে, আক্ষেপের সঙ্গে সঙ্গে পরের অপেক্ষা শুরু হল বলে জানালেন অর্থমন্ত্রী।

সুরের তীব্রতায় রাজধানীর মানুষকে স্পর্শ করেনি পৌষের হিম। শীতকে জয় করেছে সুর, সুরকে আপন করেছে বাংলাদেশের মানুষ।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘর থেকে বের হওয়ার আগে যে দোয়াটি পড়লে আল্লাহর ওপর ভরসা করা হয়

আগস্ট ১৫, ২০২৬

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT