চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম জিয়ার গাড়িবহরে হামলা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৭:১১ পূর্বাহ্ন ২০, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে
হামলা হয়েছে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের
পক্ষে প্রচারণা চালানোর সময় হামলাকারীরা সরকারের সমর্থনে শ্লোগান দেয়। হামলার
প্রতিবাদে বুধবার ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন বিকেল সাড়ে ৫টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর
ছিলো রাজধানীর কারওয়ান বাজারে। ভিড় ঠেলে গাড়ি বহর গিয়ে পল্লী উন্নয়ন ভবনের
সামনে দাঁড়ায়। সেখানে গাড়ির দরোজা খুলে দাঁড়িয়ে তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে
বক্তৃতা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন।
বক্তৃতা চলাকালে কালো পতাকা, লাঠি হাতে খালেদা জিয়ার বিরুদ্ধে শ্লোগান দিতে
দিতে চারদিক থেকে কয়েকটি মিছিল আসতে থাকে। মিছিলকারীরা গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে।

বক্তৃতা দেয়া অবস্থায় পেছনে ঘুরে এই অবস্থা কয়েকবার দেখেন বেগম খালেদা জিয়া।পরে গাড়িতে উঠে চলে যান তিনি। সেসময় বহরের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
হামলা এবং ভাংচুরের ঘটনায় আহত হন বেগম খালেদা জিয়ার এক ব্যক্তিগত নিরাপত্তা
কর্মী।

খালেদা জিয়ার গাড়িবহর চলে যাওয়ার পরও সেখানে মিছিল করতে থাকে হামলাকারিরা।
পরে অন্য এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার চালান খালেদা জিয়া।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সারাদেশে মঙ্গলবার বিক্ষোভ ও প্রতিবাদ
মিছিল এবং ঢাকা এবং চট্টগ্রাম মহানগর ছাড়া বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক
দিয়েছে বিএনপি।

এর আগে রোববার উত্তরায় বেগম খালেদা জিয়া তাবিথের পক্ষে প্রচারণা চালানোর সময় তাঁকে কালো পতাকা প্রদর্শন করে ছাত্রলীগ।

Reneta

ছবি- তারিকুল ইসলাম ও আবু মুসা

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়াবিএনপিসিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT