চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি শতাধিক চিকিৎসক নেতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২১
স্বাস্থ্য
A A

বেগম জিয়ার স্থায়ী জামিন ও বিদেশ নিয়ে সুচিকিৎসায় বিবৃতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) শতাধিক সাবেক নেতারা।

রোববার ২৮ নভেম্বর বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক ও সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে কারাবন্দী। বিভিন্ন জটিল রোগে নিদারুণ অসুস্থ হয়ে আজ তিনি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ’র সাবেক নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে জামিন প্রদান ও বিদেশে সর্বাধুনিক হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার জোর দাবী জানান।

বেগম জিয়া দীর্ঘদিন যাবত নানাবিধ জটিল রোগে আক্রান্ত। তথাপি এক ফরমায়েশী রায়ে তাকে কারাবন্দী রেখে তার চিকিৎসায় করা হয়েছে চরম অবহেলা। যার ফলশ্রুতিতে তার শারীরিক অবস্থা আজ অত্যন্ত সঙ্কটাপন্ন। বর্তমানে তার লিভার, কিডনি অত্যন্ত মারাত্মকভাবে আক্রান্ত। তার রক্তক্ষরণ হচ্ছে এবং রক্ত পরিসঞ্চালন করতে হচ্ছে। দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থাইটিস, চক্ষু রোগে আক্রান্ত। অতি সম্প্রতি তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন এবং কোভিড-১৯ পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এরূপ মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও তার চিকিৎসা বারংবার ব্যাহত হয়েছে।

বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের আবেদন জানানো সত্ত্বেও সরকার অমানবিক আচরণ করছে। চিকিৎসকদের পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হয়েছে বর্তমান এ পরিস্থতিতে সুচিকিৎসা নিশ্চিত করতে তাকে বিদেশে আরো সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করতে। কিন্তু সরকার কোন কিছুই কর্ণপাত করছে না।

আমরা বিএমএ’র সাবেক নেতৃবৃন্দ তথা সারা দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে বলতে চাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এরূপ অবহেলা করে তাঁকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া এদেশের আপামর জনগণ মেনে নিবে না। আমরা বিএমএ’র সাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে সরকারের কাছে কাল বিলম্ব না করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে মানবিক দৃষ্টিভঙ্গিতে তার জামিন মঞ্জুর করে বিদেশে সর্বাধুনিক হাসপাতালে প্রেরণ সহ সকল ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন

মে ৬, ২০২৬
ছবি: নাহিদা সুলতানা বৃষ্টি (সংগৃহীত)।

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

মে ৬, ২০২৬

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

মে ৬, ২০২৬

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT