চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র সায়মা ওয়াজেদ হোসেন শুক্রবার কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এসময় তারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় যান।

বাংলাদেশ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ থেকে ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে। আগামী ১৭ মার্চ থেকে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) অধ্যায়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে বাস করতেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই কলেজ হতে বিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ এবং ২৪ নম্বর রুম ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই কলেজে অধ্যয়নরত অবস্থায় বঙ্গবন্ধু দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং রিলিফ বিতরণ করেন। হলওয়েল মনুমেন্ট আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশ নেন এবং দাঙ্গার বিরুদ্ধে মানুষকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে কাজ করেন। তার জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডের বড় অধ্যায় এখানে রচিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুবেকার হোস্টেলশেখ মুজিবুর রহমানশেখ রেহানাসায়মা ওয়াজেদ হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT