বেইজিং অলিম্পিকে চোখ রাঙাচ্ছে করোনা

বিমান ভেতরে যাত্রী ও ক্রুদের মাস্ক পরা অবস্থায় নিরাপত্তা পরীক্ষা ও সেবা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম আসর বেইজিং অলিম্পিক ২০২২। সেই আসরকে কেন্দ্র করে দেশটিতে ভিড় জমাতে শুরু করেছে বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ছাড়াও সমর্থকরা। তবে এরই মধ্যে ১৯ অ্যাথলেটসহ মোট ৩৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর আসর আয়োজন হুমকির মুখে ফেলেছে।
গত তিন দিনে দেশটিতে ৩৫০০ মানুষ পা রেখেছে বেইজিং অলিম্পিকের সাক্ষী হতে। যার মধ্যে ৫৪ জনের করোনা শনাক্ত নিশ্চিত করেছে অলিম্পিক কর্তৃপক্ষ।
বেইজিং অলিম্পিক কমিটির মেডিকেল বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ডাঃ ব্রায়ান ম্যাকক্লোস্কি বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যা দেখছি তাতে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। আমরা করোনা আক্রান্তের পিক মুহূর্তে অবস্থান করছি। গত দুই দিনে ৩ হাজার মানুষের মধ্যে আমরা এই সংখ্যা পেয়েছি। যা কদিনে মধ্যেই আরো বাড়াবে।’
অলিম্পিকে অংশ নিতে বেইজিং যাওয়ার জন্য ব্যাগ গুছাতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, রাশিয়া, নরওয়ে ও স্লোভেনিয়া। এমন সময় বেইজিংয়ের করোনা প্রকোপ বাড়ার খবর নতুন করে ভাবিয়ে তুলছে দেশ গুলোকে।
এরমধ্যে কানাডিয়ান অলিম্পিক কমিটিও নিশ্চিত করেছে যে ২৪৬ প্রতিনিধি চীনে অবতরণের পর পাঁচ জন করোনা আক্রান্ত হওয়ায় তারা তাদের প্রতিনিধিদের দেশটিতে ফিরিয়ে নিয়েছেন।
কানাডার মতো বাকি দেশ গুলো ভাবা শুরু করলে শেষ মুহূর্তে এসে পণ্ড হতে পারে সকল আয়োজন। তবে সজাগ রয়েছে বেইজিং। যে কোনো মূল্যে আয়োজন সফল করতে চাই দেশটি।
‘করোনা শনাক্তের হার বাড়লেও আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে সিস্টেমটি রয়েছে তা সঠিক। আসর আয়োজনে এখন পর্যন্ত যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা সময় উপযোগী’, বলেছেন ম্যাকক্লোস্কি।





