দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার মামলার বিষয়ে আলোচনার জন্য পেশাজীবী নেতৃবৃন্দের বৈঠক ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন বিএনপির নেতারা।
ওই বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এদেশে সবার অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার মামলার বিষয়ে ইইউ প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষন করছে তারা।






