চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার বাজারে ‌আসবে বিমানে আসা পেঁয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

উড়োজাহাজে করে আসা পেঁয়াজ আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। পেঁয়াজ উড়োজাহাজে করে আজ বুধবার রাতে এসে পৌঁছলে রাতেই খালাস করা হবে।

কাস্টমস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কাস্টমস সূত্রে জানা যায়: বাজারে দ্রুত পেঁয়াজের সংকট মেটাতে মঙ্গলবার মিশর থেকে উড়োজাহাজে পেঁয়াজ আসার কথা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণে তা আসতে পারেনি। এরপর বুধবারে তা এসে পৌঁছাবে এবং বাজারে পাওয়া যাবে বলে কাস্টমস অফিস থেকে জানানো হয়েছিল। কিন্তু বুধবারে দিনের বেলাতেও আসেনি, তবে বুধবার রাতেই এসে পৌঁছাবে বলে জানিয়েছে কাস্টমস অফিস।

পেঁয়াজ আসার সাথে সাথেই খালাস করার জন্য কাগজপত্রসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান তারা।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মোয়াজ্জেম হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: আজ (বুধবার) পেঁয়াজ আসছে দেশে। ইতিমধ্যে আমরা কয়েকটি চালানের অ্যাসেসমেন্ট করে ফেলেছি। রাত ১২ টার পরই ডেলিভারি দেয়া হবে। আমাদের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় বড় ধরনের সংকটে পড়ে বাংলাদেশ। বিকল্প দেশ হিসাবে মিয়ানমার, মিশর, তুরস্কসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ। কিন্তু জলপথে জাহাজে এসব পেঁয়াজ আসতে প্রায় এক মাস লেগে যায়। এতে বাজারে পেঁয়াজের চরম ঘাটতি তৈরি হয়। ফলে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে কমবেশি ২৫০ টাকা দরে কেজি বিক্রি হয়। এ পরিপ্রেক্ষিতে দ্রুত সংকট মেটাতে উড়োজাহাজে পেঁয়াজ আানার সিদ্ধান্ত নেয় সরকার।

Reneta

গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন: এখন পেঁয়াজ নিয়ে একটা সমস্যা চলছে। এই সমস্যা যাতে না থাকে সেজন্য কার্গো ভাড়া করে আমরা এখন পেঁয়াজ আনা শুরু করেছি। কিছুদিনের মধ্যে বিমানে পেঁয়াজ আসা শুরু হবে। এখন পেঁয়াজ বিমানেও উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই। সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।

এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল মঙ্গলবার কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আনবে এস আলম গ্রুপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজমিশরীয় পেঁয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মঘটে পুলিশের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা

পরবর্তী

শীঘ্রই চালু হচ্ছে বিমান বাংলাদেশের নিজস্ব মোবাইল অ্যাপ

পরবর্তী

শীঘ্রই চালু হচ্ছে বিমান বাংলাদেশের নিজস্ব মোবাইল অ্যাপ

দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT