চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানিয়ে বিএনপি বলেছে, কারামুক্ত খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। নব্বইয়ের মতো আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক হতে হয় তাহলে খালোদা জিয়া ও বিএনপির অংশ নিতে হবে। অন্যথায় অংশগ্রহণমূলক হবে না। অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মুক্ত খালেদা জিয়াকে নিয়েই আমরা আগামী নির্বাচনে যাবো৷ তাকে গণআন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।’

তিনি বলেন, ‘জনগণের আকাঙ্খা পূরণ ও আস্থা অর্জনে ব্যর্থ হওয়ার ফলে সরকারের সমর্থন যখন তলানিতে তখন তারা অত্যাচার নির্যাতন চালিয়ে জনগণকে আবারও ভোটের অধিকার তথা পরিবর্তনের আকাঙ্খা থেকে বঞ্চিত করতে চায়। কিন্তু এবার আর তাদেরকে সে সুযোগ দেয়া হবে না।’

খন্দকার মোশাররফ বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে ৯০’এর মত আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে দেশ, দেশের জনগণ ও গণতন্ত্র রক্ষার জন্য আমরা গণতন্ত্রকামী সকল দল, সংগঠন, ব্যক্তি তথা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছি৷ ইতোমধ্যেই দেশের বেশ কয়েকটি বিরোধী দল, সংগঠন ও ব্যক্তি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে এবং আমাদের মতই তারাও বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছে৷ আমরা তাদের উদ্যোগকে স্বাগত জানাই।’

‘বিএনপি মহাসচিব জাতিসংঘের আমন্ত্রণ পাননি। নিজ থেকে দেশের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছেন। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, আমি এ বিষয়ে তেমন কিছু বলতে চাই না। তবে আমাদের মহাসচিব জাতিসংঘে গিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে গিয়েছেন। নিশ্চয় এতে প্রধানমন্ত্রীকে কোনো না কোনোভাবে আঘাত করেছে৷ তাই তিনি আমাদের নিয়ে এসব কথা বলছেন।

Reneta

খালেদা জিয়ার জন্য মেডিকেল বোর্ড গঠন বিষয়ে তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছিলাম। আমরা তাকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং সরকারি চিকিৎসক মিলিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করতে বলেছিলাম। কিন্তু আমরা দেখলাম, শুধু সরকারি ডাক্তার দিয়ে বোর্ড গঠন করা হয়েছে। এতে আমরা হতাশ হয়েছি। তিনি আশ্বাস দেয়ার পরও কথা রাখেননি। সরকারদলীয় চিকিৎসক দিয়ে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হবে না। আমরা আবারও দাবী করছি, বেগম খালেদা জিয়ার চিকিৎসক দিয়ে এবং সরকারি চিকিৎসক যৌথভাবে মেডিকেল বোড গঠন করা হোক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজাতীয় ঐক্যলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT