চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি হবে, খেলাও হবে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:২০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বৃষ্টির কারণে ক্রিকেট মাঠে খেলার প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরুর আগে আলোচনায় ‘বৃষ্টি’। ২৭ আগস্ট শুরু মিরপুর টেস্টে বৃষ্টির প্রভাব কতটা থাকতে পারে সেটি নিয়ে চ্যানেল আই অনলাইন কথা বলেছে আবহাওয়াবিদ হাফিজুর রহমানের সঙ্গে। তার দেওয়া তথ্য মতে, প্রথম টেস্টের প্রথম ও পঞ্চম দিনে বৃষ্টির শঙ্কা থাকলেও কোনও দিনের খেলাই পুরোটা যাবে না বৃষ্টির পেটে।

টেস্টের মাঝের তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা, ‘বর্ষাকাল তো, বৃষ্টির সম্ভাবনা থাকবেই। বৃষ্টি থাকবে; বৃষ্টি হবে না এমন কোনও তথ্য নেই। বৃষ্টি হবে, খেলাও হবে। খেলা একবারে যে হবে না সেটিও নয়। ম্যাচের প্রথমদিন কিছুটা বৃষ্টি হতে পারে। শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝের তিনদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে সেটি খেলা না হওয়ার মত হবে না! আগামী সপ্তাহ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যেটুকু হবে সেটা হালকা থেকে মাঝারি।’

বাংলা দিনপঞ্জি হিসাবে আগস্ট মানে শ্রাবণ-ভাদ্র। বাংলাদেশে এমনিতেও এটি ভরা বর্ষাকাল। তাই স্বাভাবিক বৃষ্টিপাতই প্রত্যাশিত। আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা না থাকাটা তাই মিরপুর টেস্টের জন্য বড় সান্ত্বনা। তবে শের-ই-বাংলার ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের ফলে বৃষ্টি থামলে ৩৫-৪০ মিনিটের মধ্যেই খেলা শুরু করা সম্ভব। বিসিবির গ্রাউন্ডস কমিটির এক কর্মকর্তা এমনটাই জানালেন।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর। তখন আবহাওয়া কেমন থাকতে পারে? এমন প্রশ্নে হাফিজুর রহমান বললেন, ‘বৃষ্টির নতুন ‘স্পেল’ শুরু হবে আরও পরে। পূর্বাভাসে এক সপ্তাহের বেশি সময় নিলে তার অ্যাকুরিসি থাকে না।’

ম্যাচের আগে অনুশীলনে মাঝেমধ্যেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ক্রিকেটারদের মাঠ ছেড়ে ইনডোরে অনুশীলন সারতে হয়েছে কয়েকদিন। বৃষ্টির কারণে সেভাবে শেষপর্বের অনুশীলন হয়নি বাংলাদেশেরও। ১০ জুলাই ক্যাম্প শুরুর পর প্রথম তিন সপ্তাহ কেটেছে ফিটনেস অনুশীলনে। ব্যাট-বলের স্কিল ক্যাম্প শুরু হয় চলতি মাসের শুরুতে। তাতেও বাঁধ সাধে বৃষ্টি। ভেজা মাঠে ফুটবল খেলে কাটান ক্রিকেটাররা। বেশিরভাগ সময় অনুশীলন করতে হয়েছে ইনডোরেই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT