বৃষ্টি থেমেছে। উইকেট থেকে তোলা হচ্ছে কাভার। আউটফিল্ড শুকাতে ব্যবহার করা হচ্ছে সুপার সপার। বৃষ্টি থামলেও টস হতে বিলম্ব হচ্ছে কিছুটা।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টুয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। ঠিক সময়ে খেলা শুরু হওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি করে ওয়ানডে ও টেস্টে জয় ছাড়া সাফল্য ছিল না বাংলাদেশের। এবার টি-টুয়েন্টিতে টানা দুই ম্যাচে জেতায় সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে।
করোনায় দেশে মৃত্যুর মিছিলের মাঝে টাইগারদের টানা জয় দেশবাসীকে এনে দিয়েছে আনন্দ। সেটি দ্বিগুণ হবে যদি মাহমুদউল্লাহ রিয়াদের দল সিরিজটা নিজেদের করে নিতে পারেন।
অস্ট্রেলিয়ার সিরিজ জিততে হলে টানা তিন ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে। বিপরীতে বাংলাদেশের চাই একটি জয়।








