চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোগান্তি আর স্বস্তিতে বৃষ্টি থাকবে কয়েকদিন

আলী এরশাদআলী এরশাদ
১১:৫০ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৭
পরিবেশ
A A

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপের কারনে গতরাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টিতে ভোগান্তি থাকলেও প্রচণ্ড গরমে এই বৃষ্টি এনে দিয়েছে প্রশান্তি। বৃষ্টি আজ সারাদিনসহ কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।

নিম্নচাপটি ক্রমেই উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হচ্ছে বলেও সূত্র জানায়। নিম্নচাপের ফলে রাজধানী ঢাকাতে বৃষ্টির মাত্রা ছিল উল্লেখ করার মতো। রাত থেকে অবিরাম ধারায় বৃষ্টি পড়তে থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। সবচেয়ে বেশি ভূগিয়েছে অফিসগামীদের।

সোমবার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত তিন ঘণ্টা শুধু ঢাকাতেই ২৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবীদ রুহুল কুদ্দুস।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: নিম্নচাপের কারণে আজ সারাদিন কখনো একটানা আবার কখনো থেমে থেমে বৃষ্টি হবে। আগামীকাল এই অবস্থার পরবর্তন হতে পারে। নিম্নচাপের কারনে চট্রগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Reneta

এছাড়া পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশার, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নৌ বন্দরগুলোকে ২ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

এদিকে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপের কারনে প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এসব অঞ্চলের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে।

ছবি: সাকিব রাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিম্নচাপবৃষ্টিসতর্ক সংকেত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT